-
আমার ইচ্ছেরা
শহর জুড়ে বৃষ্টি নামুক
ভিজুক আমার সারা দেহ মন
উড়ে যাওয়া শুভ্র বলাকার মতো
হোক না মেঘের সাথে আমার একটু আলাপন ।।পাহাড় বেয়ে ঝর্ণা নামুক
বয়ে চলুক শীতল জলধারা
প্রকৃতির সাথে সৃষ্টি হোক না তবে
আমার অকৃত্রিম ভালোবাসার সহস্র ধারা।।নদীর ধারা বয়ে চলুক
কুলু কুলু গানের স্বরে
এক সন্ধ্যা না হয় কাটালাম আমি
এই খরস্রোতা পদ্মা নদীর তীরে।।আকাশ জুড়ে তারারা হাসুক
পূর্নিমার চাঁদ ও থাকুক তাতে
আমি না হয় গল্পই জুড়ে দেব
ঐ চাঁদের বুড়ির সাথে।রঙিন স্বপ্নের মেলা বসুক
আমার ছোট্ট আঙিনাতে
দুঃখ কষ্ট গ্লানিটুকু ছুড়ে ফেলে
আনন্দ জড়িয়ে থাকুক না আমার ছোট্ট জীবনটাতে।।
Friends
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
মেহেদী মারুফ
@maruf1
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
