-
চাঁদ আর নেই
মাহমুদ হায়াতরাতের পাঠ শেষে
ভোরের আগেই চাঁদ তার সমস্ত আলো
কোনো অদৃশ্য জানালার ওপারে রেখে পালিয়ে গেছে।
তারপর নদী উজানে ওঠে…
জলের ভেতর কে যেন কাঁদে,
বৃক্ষেরা সারারাত বিলাপ করে নিজেদের পুরোনো স্মৃতির আঙিনায় ।
পাখিরা আকাশে ফিরে যেতে চায়,
কিন্তু পথের কোথাও আর চাঁদের চিহ্ন নেই।
আকাশের এক কোণে কালো হয়ে ঝুলে আছে তার অনুপস্থিতির শেষ ঠিকানা।
আর পৃথিবী বুকের ভেতর এক টুকরো রাত নিয়ে ধীরে ধীরে বুঝতে শেখে,
কিছু আলো নিভে গেলে
অন্ধকারও আর আগের মতো থাকে না।4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


MAHMUD HAYAT, আপনার লেখা ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই অসামান্য লাইনটি গভীর এক বিষণ্ণতা আর অনুভবের ছাপ রেখে যায়। বিষাদময় এই দৃশ্যপটটি আরও জীবন্ত করতে চাইলে হয়তো কোথাও সামান্য শব্দ বদল করে ছন্দময় করে তুলতে পারেন। এমন হৃদয়স্পর্শী লেখনী আমাদের মুগ্ধ করে, তাই নিরন্তর লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।