Profile Photo

শ্রাবনী আহম্মেদOffline

  • Profile picture of শ্রাবনী আহম্মেদ

    শ্রাবনী আহম্মেদ

    • 2 hours, 24 minutes ago

    আসলে তোমার সামনে বসে তোমাকে নিজের দুঃখ গাথা পড়ে শোনাতে পারার মতো বলবান বৃক্ষ এখনো হয়ে উঠতে পারি নি।

    আমি তোহ গুল্ম, স্বভাবতই এই ফুলে ফুলে ভরে উঠি আবার কিছুটা পানির অভাবেই নেতিয়ে পড়ি।

    আমাকে জানতে হলে এগিয়ে এসে সন্তপর্ণে আমার সকল ভার বুকের মাঝে চেপে ধরো।

    রক্ত দানের মতোই আদান প্রদান হোক সকল কাব্য কথারা। বাহ্যিক বেশ টা থাক সাদামাটা, নিরেট বোবা।

    ভেতরে উঠেছে তুফান। তা থাক!
    জানি তুফান শেষের মৃদু বাতাসের পরশেই কেবল সুখনিদ্রা আসে।

    ঘুমের অতলে যেতে হলে আগে ঘুমের প্রস্তুতি নিতে হয়।
    যে প্রস্তুতি বলতে আমি কেবল তোমাকেই বুঝি।

    1
    1 Comment
    • মানুষও বোধহয় এমনই, একটু যত্ন পেলেই ফোটে, না হলে চুপচাপ নেতিয়ে পড়ে।

Friends

Skip to toolbar