-
কে যেন…
মাহমুদ হায়াতনগরের অন্ধকার ভেদ করে
কে যেন আজ নিজের ঠিকানা খোঁজে।
কুরুক্ষেত্র নেই রাতের শরীরে, শান্তির নরম শ্বাস।
দ্রৌপদীর বস্ত্র আর কেউ টানে না,
নারীরা নিজেরাই খুলে দেয় বন্ধ দরজার কপাট।
কুয়াশা সরে গেলে অলৌকিকতা ছাড়াই
নক্ষত্ররা মানুষের কাছে নেমে আসে।
চোখের কার্নিশে ছায়ারা নির্বাসন ছেড়ে,
রোদের কাছে নিজেদের নাম লেখে।
আজ আর তুমি একা নও তোমার শোভায়,
নগর ধীরে ধীরে নিজের মুখ চিনে নেয়।2 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



কুয়াশা সরে যাওয়া আর ছায়াদের রোদে নিজেদের নাম লেখা— ভীষণ মায়াময় দুটো চিত্রকল্প।