-
ইচ্ছে বাড়ি
ফরিদুল ইসলামইচ্ছে করে ইচ্ছে মতো
ঘুরে বেড়াই কতো,
ঘুরে ঘুরে দেখবো আমি
সৃষ্টি আছে যতো।ইচ্ছে বাড়ির ইচ্ছে গুলো
মেলবে কি আর ডানা,
ইচ্ছে মতো ঘুরতে কি আর
পাখির আছে মানা?আমার যদি থাকতো ডানা
ঈগল পাখির মতো,
নীল দিগন্ত দিতাম পাড়ি
ছাড়িয়ে যেতাম শতো।ঝর্ণাধারা দেখতাম আমি
দেখতাম নদী পাহাড়,
পাখির মতো ঘুরে ঘুরে
করতাম কত আহার।ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখি
ইচ্ছে মতো করে,
ইচ্ছেটাকে বুকে ধরে
বাঁচতে ইচ্ছে করে।কিন্তু কি আর যায় থাকা যায়
নিজের ইচ্ছে মতো,
ইচ্ছে বাড়ির ইচ্ছেগুলো
হারায় শতো শতো।তবুও আমি বেঁচে আছি
কতো ইচ্ছে নিয়ে,
এতো ইচ্ছে পুরন হবে
কতো ইচ্ছে দিয়ে?6 Comments-
ফরিদুল ইসলাম, আপনার কবিতার “ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখি ইচ্ছে মতো করে” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল। মানুষের অবদমিত স্বপ্নগুলো নিয়ে এমন সুন্দর ভাবনাগুলো সত্যিই দারুণ লেগেছে।
-
ফরিদুল ইসলাম, নীল দিগন্ত পাড়ি দেওয়ার এই স্বপ্নময় অনুভূতিগুলো দারুণভাবে ফুটে উঠেছে, তবে কোথাও কোথাও ছন্দের ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে শব্দচয়ন আরও শ্রুতিমধুর করার কথা ভাবতে পারেন, তবুও আপনার এই আবেগপূর্ণ লেখাটি হৃদয়ে গভীর দোলা দিয়ে গেল।
Friends
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b



ইচ্ছের ডানা বাঁধা থাকলেও স্বপ্নের আকাশে মানুষ প্রতিদিন মুক্তির পথ খুঁজে ফেরে…..🤍🖤