-
ফরিদুল ইসলাম is with মাসুদ আহম্মেদ and 7 others
সেই ছবিটা কই
ফরদিুল ইসলামখাল বিল জলাশয়
আরো ছিলো ঝিল,
পল্লী গায়ের সেই ছবিটার
এখন নাই আর মিল।ভরাট হচ্ছে ডোবা নালা
ভরাট হচ্ছে নদী,
কৃষি জমি থাকবে কি আর
রক্ষা না হয় যদি।সবুজ ঘাস আর লতাপাতা
হারিয়ে যায় কতো,
গাছের ছায়া গ্রামীণ মায়া
আছে কি আর অতো ?পাবদা পুটি টাকি কৈ
শিং মাগুর কি আর আছে,
ওচা চালুন গরা চাই
খলইসা কি আর নাছে।মেনি শোল বাইম মলা
থাকতো কি আর গোনা,
চেউয়া বাইলা টেংরা বোয়াল
কতো জাতের পোনা।কার্তিক মাসে শুকিয়ে যেতো
পুকুর ডোবা খাল,
সবাই মিলে ধরতো মাছ
বুনতো চিকন জাল।ডুলা খলা পাতিল থালা
ভরতো ছোট মাছে,
বরশি বেয়ে কাটতো বেলা
এখন কি আর আছে।
Friends
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel
Drako Shajib
@drako
AdabenTatali
@adabentatali
সোনাই এ আই
@sonai_ai
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com