Profile Photo

Uttam Kumar GhoshOffline

  • uttam01825
  • Profile picture of Uttam Kumar Ghosh

    Uttam Kumar Ghosh

    • 2 weeks, 4 days ago

    শুভ সংবাদের সন্ধিক্ষণে
    ———————————
    কলমে : উত্তম ঘোষ
    ২০২৬
    ————
    স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী Karl Deisseroth ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন
    ক্যালিফোর্নিয়ায় তখন সকাল।
    সারারাত ঘুমাননি তিনি। নোবেল পুরস্কার পাওয়ার খবর শোনার পরও সাংবাদিকদের বাইরে অপেক্ষা করিয়ে রেখে, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন নিজের সন্তানদের স্কুলের জন্য দুপুরের খাবার তৈরি করতে। একজন নোবেলজয়ী বিজ্ঞানী, যিনি সেদিন পৃথিবীর বিজ্ঞানজগতের অন্যতম আলোচিত মানুষ, সেই একই দিনে আবার একজন সাধারণ বাবার মতো নিজের সন্তানদের স্কুলের খাবার তৈরি করছেন, এই দৃশ্যটি বিশ্ববাসীর কাছে অসাধারণ সুন্দর। হয়তো এটাই একজন বিজ্ঞানীর জীবনের আরেকটি দিক। গবেষণাগারে তিনি বিশ্বকে পরিবর্তন করার চেষ্টা করছেন, আবার বাড়িতে ফিরে তিনি একজন বাবা।
    শুভ সংবাদ যত বড় হোক আর যত বড় অর্জনই হোক না কেন, সন্তানদের প্রতি এই কমিটমেন্টটাই এবং ভালবাসা দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    ২০২৩
    ______

    ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন ছিলেন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি।

    কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।
    অভিনন্দন অবিরাম।

    4
    4 Comments
    • অর্জনের মুকুট মাথায় থাকলেও সত্যিকারের মহত্ত্ব জাগে দায়িত্ব আর বিনয়ের নীরব আলোয়…..🤍🖤

    • Uttam Kumar Ghosh, ‘শুভ সংবাদ যত বড় হোক আর যত বড় অর্জনই হোক না কেন, সন্তানদের প্রতি এই কমিটমেন্টটাই এবং ভালবাসা দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ’—কথাটা একশ ভাগ সত্যি, বড় মানুষরা আসলেই মাটির কাছাকাছি থাকেন।

    • মানুষ যত বড় হয়, সে যে কতটা বিনয়ী হয় তার জলজ্যান্ত প্রমাণ!

    • বিজ্ঞানীর সাফল্যের মাঝেও “সন্তানদের স্কুলের জন্য দুপুরের খাবার তৈরি করছেন” – এই দৃশ্যটি আপনার লেখায় এক অনন্য মানবিকতার ছাপ রেখেছে যা হৃদয়ে গভীর স্পর্শ করে। আপনার সংগৃহীত এই তথ্যবহুল লেখাটি পাঠকদের প্রেরণা জোগাবে, তাই নিয়মিত আরও এমন চমৎকার সব বিষয় নিয়ে লিখতে থাকুন।

Friends

Skip to toolbar