-
জলের নিচে যে নাম
মাহমুদ হায়াতসমুদ্রের গভীরে একটি ডুবে-যাওয়া নক্ষত্র
এখনও নিজের আলো খোঁজে।
নদী সরে যায়, কাদায় পড়ে থাকে
শরীরহীন এক পদচিহ্ন।
রাতের দরজায় পুরোনো জোয়ার এসে দাঁড়ায়।
কেউ আসে না, শুধু একটি নাম
ভেতর থেকে ভিজিয়ে দেয় ঘর।
কুয়াশার কাঁচে একটি অক্ষর জ্বলে ওঠে,
ভোর তাকে মুছে ফেলে,
তবু চোখের গভীরে ছায়া থাকে।
চোখ বন্ধ করতেই সমুদ্র আমার ভেতর।
জলের নিচে নক্ষত্রটি চোখ মেলে।
তখন বুঝি যে নাম মুছতে মুছতে
জীবন কেটে যায়,
শেষ পর্যন্ত সেই নামই আমাকে লিখে রাখে।3 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


কিছু নাম মুছে গেলেও হৃদয়ে নক্ষত্র হয়ে জ্বলে…..🤍🖤