Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • ভোরের পবিত্রতায় তুমি
    – প্রিন্স হাওলাদার

    তুমি যদি হঠাৎ ভোরবেলা এসে আমার হাত ধরতে,
    আমি তবে ধরণীর সব আলো নিভিয়ে দিতাম।
    শুধু তোমার চোখের আলোয় দেখতাম এই নতুন সকাল,
    শব্দহীন বাতাসে আঁকা হতো ভালোবাসার নতুন মায়াজাল।

    তুমি কি জানো-
    ভোরের প্রথম শিশিরবিন্দুর চেয়েও পবিত্র তোমার ওই ঠোঁটের হাসি?
    যার ছোঁয়ায় জেগে ওঠে নিঝুম অরণ্যের পাখি,
    যার নেশায় বারবার তোমার পানেই চেয়ে থাকে দুটি আঁখি।

    তোমার স্পর্শে জেগে ওঠে নিঝুম কোনো এক অচেনা বাঁশি।
    তোমার আঁখি পানে ভেসে ওঠা মায়াবী আলোর রেখায়,
    আমার আঁধার ধরণী নতুন ভোর খুঁজে পায়।
    হাতটি ধরে রেখো প্রিয়, শিশিরভেজা আলোয়-
    আমি থমকে থাকব তোমার প্রেমে, চিরন্তন ভালোবাসায়।

    যদি থমকে যেত মুহূর্ত, নিভে যেত সব আলো,
    তোমার চাউনিতেই কাটত সমস্ত ছায়া,
    দুটি হাতের বাঁধনে হতো ভালোবাসার নতুন মায়াবী কায়া।
    ধরণীটা ঘুমিয়ে থাক নিজের মতো করে,
    আমি শুধু তোমার আলোয় খুঁজে নেব আমার ভোর,
    ভোরের স্নিগ্ধতায় তুমি আর আমি বিভোর।

    1
    3 Comments
    • প্রিয় মানুষটাই যেন একটা নতুন সকালের নাম।

    • আপনার লেখনীতে ভোরের স্নিগ্ধতা ও ভালোবাসার যে গভীর অনুভূতি ফুটে উঠেছে, তা জীবনানন্দের কবিতার মতো নিঝুম প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে আছে। বিরহের ছায়া কাটিয়ে প্রতিটি চরণে আপনি যেভাবে শুদ্ধ আবেগের আবেশ ছড়িয়েছেন, তা পাঠকমাত্রকেই মুগ্ধ করবে এবং ভবিষ্যতে আপনি আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দেবেন।

    • প্রিন্স হাওলাদার, ভোরের স্নিগ্ধতা নিয়ে আপনার এই লেখাটা সত্যিই খুব মায়াবী এবং সুন্দর। আপনার শব্দচয়নগুলো খুব মিষ্টি যা পড়লে একদম প্রশান্তি কাজ করে।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar