Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    • 5 days, 18 hours ago

    আঁখি-আলেখ্য ”
    ——-

    আমি নিত্য বসেছিলাম তার আঁখিতে তাকিয়ে
    তার ভবঘুরে মন আর আমায় আলপনায় গাঁথেনি ,
    যেন পাশ কাটিয়ে গেল কোটি বাতাস , সঙ্গে তার সুবাস –
    আমি বৃত্তে কলম নাড়ছিলাম , আমি তাকে দেখতে পাইনি ।।
    কে যেন ছিল পাশে বসে আমার ,
    তার অল্পটুকু শ্বাস যে কাঁধে থেমেছিল
    কস্তুরি ঘ্রাণে যেন গোটা কামরা ঝিরঝির তন্দ্রায়
    কে যেন আলতো স্পর্শ করে গিয়েছিল ।।
    তবে কী যেন আবার আশায় রয়ে গেল
    আমি খুব কুৎসিত কিছু গল্প লিখছিলাম –
    মানুষ নেই শুধু প্রাণীদের স্পষ্ট গন্ধ
    গুনগুন কুহু কূজন আর অনিয়মে বাঁধা শব্দ ,
    আর অভিনয়ে সাজা ছন্দ , গল্পটা কবিতায় নিয়ে গেল
    সাদা কালি , কালো পৃষ্ঠা সময়েই লাল হয়ে এলো ,
    খুব দ্রুত করেই লাল ঝর্ণা নদী বানিয়ে নিল মেঝেতে
    আমার আলগোছে ছেঁড়া পৃষ্ঠাগুলো উড়ে গেল নীল-নিয়তে ,
    ঢেকে দিয়েছে লাল সমুদ্র তারা , এঁকে গিয়েছে আল্পনা তার
    ডেকে গিয়েছে কাল সম্ভার , রেখে গিয়েছে বিরহ-ভার ,
    তার দু’দোলা আঁখির সুভীষণ রেখার নকশা ধূসর মেঝেতে –
    আমি রাত হলেই লাল আলো ঝেড়ে দেই , তার আঁখিতে আঁখি মেলতে …

    2
    4 Comments
    • অচেনা চোখের মায়ায় হারিয়ে যাওয়া মন বিরহের রক্তিম স্মৃতি আঁকড়ে রাতের অন্ধকারে প্রিয় মুখ খোঁজে…..🤍🖤

    • আহমেদ আরভিন, আপনার লেখাটির ‘সাদা কালি , কালো পৃষ্ঠা সময়েই লাল হয়ে এলো’ লাইনটি সত্যিই খুব দারুণ লেগেছে। পুরোটা পড়ার পর কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, মনে হলো কি সুন্দর করে একটা রহস্যময় অনুভূতি ফুটিয়ে তুলেছেন। লেখালেখি চালিয়ে যান, আপনার এমন গদ্য-কবিতা পড়ার অপেক্ষায় থাকব।

    • প্রেম, স্মৃতি, কল্পনা আর বিষণ্নতার এক অদ্ভুত মিশেল। পড়তে পড়তে মনে হয়, প্রতিটি পঙ্‌ক্তির আড়ালে আরেকটি গল্প লুকিয়ে আছে।

    • আহমেদ আরভিন, আপনার লেখা ‘সাদা কালি, কালো পৃষ্ঠা সময়েই লাল হয়ে এলো’—এই অংশটি থেকে যে অদ্ভুত মায়াবী বিষণ্ণতা ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। বৃষ্টির শব্দে ভেজা জানালার পাশে বসে অলস বিকেলে এমন অনুভূতির ছোঁয়া পেতে ভালো লাগে, তাই আপনি এমন নিবিড় আবেশে আরও লিখতে থাকুন।

কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Skip to toolbar