-
এক্সক্লুশন জোন
তোমার জন্য করেছি—
ভালোবাসাগুলি প্রতারণার মুখোশ;
করেছি মানুষকে অনুভূতিহীন,
তাদের বসবাস যান্ত্রিক ছায়ায়।দুর্ঘটনা এলাকায় তোমার,
শহরটিতে—
পড়ে ছিল আমার এ মন।
তোমায় আগলে রাখতে
এ হৃদয়ে গিয়ে,
চিহ্নিত করি চেরনোবিল
এক্সক্লুশন জোন।
তেজস্ক্রিয় মাত্রার ভয়াবহতা,
বাতাস ও মাটিতে ছড়িয়ে
থাকা রেডিয়েশন;
বিকৃতি ঘটে যায় মানুষের,
বিকৃত আকৃতিতে—
জন্মায় দানব,
গলে যায় তোমারও শরীর।পেরিয়ে গেছে অনেকখানি—
পঙ্গুত্ব, প্রাণহানি, নরক দুর্ঘটনার।
কতটা সময় তখনকার?
কেউ বেঁচে আছে,
অথবা কেউ নেই বেঁচে।প্রজাতির রঙবেরঙ,
ফুলের বসন্ত মৌসুমে—
চেরনোবিলে এখনও
দেখা যায় তোমাকে;
নীলাকাশ ডানার রোদে,
হলুদ ফুলে, মথে, সূর্যমুখীতে।3 Comments
Md.Fahim Sarwar.
Friends
মোঃ জামশেদ আলী
@zamshedali
Nusrat Zarin
@nusratzarin
রফিকুল নাজিম
@rafiqulnazimgmail-com
NILOY PODDER
@niloypodder
মো আলেফ শরীফ
@alefsharif
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir

আপনার লেখাটিতে ‘ভালোবাসাগুলি প্রতারণার মুখোশ’ লাইনটি খুব অন্যরকম আর গভীর লেগেছে। এমন সুন্দর সব লেখার পাশাপাশি গ্রুপের অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে আমাদের এই আড্ডাটাকে আরও জমিয়ে রাখবেন কিন্তু।