Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    • 3 days, 2 hours ago

    কার্তিকের ঠোঁট ”
    – আহমেদ আরভিন

    ঠিক তোমার
    শিরোধরা শিরার মাঝ থেকে,
    বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
    আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
    মাদকতায় বিভ্রান্ত,
    কিংবা জড়তার বক্ষে
    তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
    আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
    হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
    নয়তো এই আশ্বিন আকাশ
    ক্ষণে ক্ষণে খসে নামতেই,
    এক কার্তিক পার হয়ে
    তোমার ঠোঁটে নামছে—
    আমি তেমনি!
    নিয়তির প্রতি অক্ষর জুড়ে
    অল্প অল্প অপেক্ষায় —
    হয়তো ক্ষয়, হয়তো চির আনন্দের চরম মাত্রায়;
    আমি শেষের ঠিক শেষটাতে তোমার ভ্রমের যাত্রায় —
    হয়তো ভয়, হয়তো পরমানন্দ বিষের সুখটায়…

    2
    4 Comments
    • অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤

    • আপনার লেখা কবিতার শব্দগুলো খুব সুন্দর আর অন্যরকম এক অনুভূতির ছোঁয়া আছে। বিশেষ করে শেষের লাইনগুলো বেশ দারুণ লেগেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগার প্রতিক্রিয়া জানালে এই জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • প্রেম, অপেক্ষা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে কবিতাটায়।

কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Friends

Skip to toolbar