-
সংসার সংগ্রাম
মানিকুল ইসলাম মানিকসূর্য ওঠার আগেই ওঠে তারা,
সংসার নামের ঘানী টানে যারা।
দিনে তারা ঘামের কেনাবেচা করে,
রাতের আঁধারে স্বপ্নগুলো মরে।কেউ যায় মাঠে, কেউ যায় কারখানায়,
জীবিকার আশায় কেউবা রিক্সা চালায়।
কারও হাতে কোদাল, কারও হাতে হাতুড়ি,
কারও কাঁধে দায়িত্বের বোঝা ভারী।সংসার সংগ্রামে সকাল-সন্ধ্যা জ্বালা,
ক’জন সুখে আছে, কর্ম যার ভালা?
পৃথিবী বোঝে না তাদের হাহাকার,
সংসার ভারে জীবন হয় ছারখার।4 Comments-
আপনার এই সুন্দর রচনায় সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতাকে খুব হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় তাদের কষ্টগুলো চোখের সামনে ভেসে উঠছিল। এই কথাগুলোর সাথে সুর মিলিয়ে জীবন সংগ্রামের গভীরতাকে আরও কিছুটা বিস্তারিত করতে পারলে লেখাটি পাঠককে হয়তো আরও বেশি আলোড়িত করত। মানুষের জীবনের এমন অব্যক্ত কথাগুলো নিয়মিত কলমে তুলে ধরুন, আপনার লেখনী আরও অনেকদূর এগিয়ে যাক।
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।
Friends
মৈনাক
@mainak
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Dhali Moin
@dhali-moin
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
মো: নাজমুল আখতার
@faith
Sharika Khatun
@sharika6924gmail-com
মেহেদী মারুফ
@maruf1
খালেদা আক্তার
@khaledaakhter


জীবিকার কঠিন চক্রে শ্রমজীবী মানুষের ঘাম ঝরে, অথচ তাদের নীরব স্বপ্নগুলো প্রতিদিন অন্ধকারে হারিয়ে যায়…..🤍🖤