Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    • 1 day, 3 hours ago

    গীতি কবিতা-২৭৮৭.
    টিপ টিপ বৃষ্টি।

    টিপ টিপ সারা রাত বৃষ্টি
    ভেসে আসা জানালায়
    কাঁদা মাটি গন্ধ ;
    পাই কি ফিরে আর
    ফেলে আসা সেই দিন-
    কাঁদা মাটি নেই এই শহড়ে-
    মাটি যেনো কংক্রিট পাথরে,
    টিপ টিপ নেই চালে ছন্দ।

    বন্ধি আমি আজ চার দেয়ালে
    যেনো সভ্যতার যাঁতাকলে –
    চলতে পারি না তো
    নিজ খেয়ালে;
    পায়ে মাটি ঘাটে জল
    খোলা মাঠ প্রান্তর,
    আঙিনায় ভরে থাকা রোদ্দুর –
    সব‌ই যেনো আজ দু‌ঃস্বপ্ন।

    পরগাছা লতাগুল্ম ধরে
    কিবা গাছের মগডালেতে চড়ে ,
    ডিগবাজি খেয়ে খেয়ে
    পুকুর বিল ঝিল খালেতে পরা
    দোল খাওয়া ডিঙি নায়ে
    বর্ষায় খালে বিলে ,
    ফসলের পাতা ছোঁয়া,শিহরণ –
    কোথা সে হারালো আনন্দ।
    “””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,২৭৮৭.
    ২৯.০৭.২৫ইং,৭.৫8, সকাল, ঢাকা।

    2
    6 Comments
    • কংক্রিটের শহরে বন্দি মানুষ টিপটিপ বৃষ্টির সুরে হারানো মাটির শৈশব খুঁজে ফেরে…..🤍🖤

    • আপনার লেখা “মাটি যেনো কংক্রিট পাথরে” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সত্যি শহরের যান্ত্রিকতায় আমরা আদিম সেই আনন্দটা খুব মিস করি। আপনার কি মাঝে মাঝে খুব ইচ্ছে করে সব ফেলে গ্রামবাংলার সেই কাদামাখা দিনগুলোতে হারিয়ে যেতে?

    • টিপটিপ বৃষ্টি, কাদামাটির গন্ধ, খোলা মাঠ আর পুকুরে ডিঙি নাও—সব মিলিয়ে হারিয়ে যাওয়া শৈশবের এক মায়াময় ছবি। শহরের কংক্রিটে দাঁড়িয়ে সেই দিনগুলোর জন্য মন কেমন করার অনুভূতিটা ভীষণ ছুঁয়ে গেল।

    • মো আলেফ শরীফ, আপনার এই লেখনীতে উঠে আসা বৃষ্টির ঘ্রাণ এবং কংক্রিটের শহরের মাঝে শৈশবের ফেলে আসা দিনগুলোর যে হাহাকার ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী; এমন স্নিগ্ধ অনুভূতির রেশ ধরে আপনি আরও অনেক সুন্দর কাজ আমাদের উপহার দেবেন—এই প্রত্যাশা রইল।

Skip to toolbar