-
সৎ মা
মিজান পঞ্চায়েতযে সব শিশুর শৈশবে
থাকে সৎ মা,
তাদের জীবন হয়ে উঠে
নুন মাখানো ঘা!সৎ মায়ের জিহ্বায় থাকে
কাল নাগিনীর বিষ,
সৎ সন্তানকে প্রতিক্ষণে
করে হিস্ হিস্।নিজ সন্তানকে ক্ষণে ক্ষণে
আদর যত্ন করে,
সৎ সন্তানকে বিনা দোষে
নানা আঘাত করে।সৎ সন্তানের দোষ খোঁজে
প্রতি কাজে কাজে,
অপবাদের ঢালা সাজায়
সকাল বিকাল সাঁঝে।বাবার কানে বিষ ঢালে
বাড়ি ফিরে এলে,
বাবাকেও সন্তানের প্রতি
হিংস্র করে তোলে।ওগো ভবের সৎ মায়েরা
কেন হিংস্র হও ?
সার্বজনীন মা হয়ে
হাজার সালাম লও।5 Comments
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
S Ahmed Tusher
@sahmedtusher


অসাধারণ লিখেছেন প্রিয় কবি