Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    • 5 hours, 55 minutes ago

    বিরহ উৎসব
    – আহমেদ আরভিন

    আমি রাখিনি তোমায় কাছে,
    একটু দূরে ছুড়ে ফেলা চিঠিগুলোর ভাঁজে।
    জানালা খোলা, বৃষ্টি ততক্ষণে—
    মুহুর্মুহু সাদা মেঘ ঢুকে গেল ঘরে।
    আমি অপেক্ষায়, চিঠিগুলো ভিজছে;
    হেমন্ত-নীল গন্ধ ঘোমটা দিয়ে আছে,
    যেন টুকরো টুকরো চিঠিগুলোর
    মাঝে ছড়িয়ে পড়বে।
    আমি শুধু অপেক্ষায়—
    কবে যে লেখা অক্ষরগুলো মিশে যাবে,
    নিয়মে বাঁধা কবুতর, নগ্ন উড়ে যাবে
    আমি কোনো ফিরতি চিঠি দিইনি তাকে
    কোনো খোলা ছন্দে কিছু কালি লেগে থাকতে –
    আমি ওইটুকু বিলাস নিয়েই বিষাদে ফিরি
    তুমি উড়ে গেলেই যত বিমূঢ় জলে ভিজি।
    আর ওপাশে খুব মিষ্টি গন্ধ,
    তোমার নূপুর ছুঁয়ে ফেলার কিঞ্চিৎ শব্দ—
    তাতে আমি গান লিখে ফেলি তোমার উড়ে যাবার,
    আঁধারে অন্বেষণ অনিল—তোমায় ফিরে না পাবার ।।

    1
    1 Comment
    • চিঠি, বৃষ্টি আর বিরহের মিশেলে অসাধারণ এক বিষণ্ন আবহ তৈরি হয়েছে।

কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Friends

Skip to toolbar