Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    4 years, 9 months ago

    ___________শিশুর করোটি____________
    ________ফাহিম হাসান

    ভেসে চলে এক নৌকা নদীতে রক্তের স্রোতে,
    হঠাৎ করে নরমস্তক ভর্তি নৌকা থেকে যায় পড়ে
    একটি মস্তক, যা ভেসে গিয়েছিলো স্রোতের টানে
    নদীর কিনারায় কোনো নুড়ির পাশে ধাক্কা লেগে ।

    এ কবিতা পড়তে হলে তোমাকে হবে মৃত ফসিল !

    এ কবিতার ছন্দ এসেছিলো ভেসে
    কোনো উপজাতির অকালমৃত্যু
    কন্যাশিশুর শবযাত্রার মরাকান্না হতে,

    ঘুমের মধ্যে শুনি সে গান
    চাপা পড়া লাশ হতে ভেসে এসেছিলো যে গান ।

    মধ্যরাতে দূরের ল্যাম্পপোষ্টের আলোর নিচে
    ছুটে যায় বৃষ্টি টপ-টপিয়ে ভূমির দিকে,
    ঘুমায় না যে ল্যাম্পপোস্ট শত আবেগঘন বৃষ্টিতে
    আমি তার ই পাশে দাঁড়িয়ে ছিলাম অন্ধকারে !

    টেনে নিয়ে যাচ্ছিলো শিশুটির মস্তক হায়েনার দল
    হটাৎ চোখে চোখ পড়তেই মস্তক ফেলে
    দৌড়ে পালালো বনে ।

    সাধক তুমি আমায় দিতে চেয়েছিলে সুধা, কিন্তু হায়
    না ছিলো তখন তোমার সুধা নেবার পাত্র ।
    সাধক তুমি ঢালো তোমার সুধা পারো যতো পারো
    আমি দাঁড়িয়ে রয়েছি অপেক্ষায় হাতে নিয়ে
    শিশুটির করোটি !

    কি শিশুটাকে দেখতে আমার মতোই লাগছে?
    নাকি আমার কোনো যমজের মতো লাগছে ?
    ২০০২ সালের এপ্রিলে আমার তো যমজ ছিলো না!
    কি শিশুটিকে চিনতে পারেছো তো ?

    14
    10 Comments
Skip to toolbar