-
নারী আত্ম জীবনের মহাপটুয়শী নায়িকা
প্রতিটি নারীর জীবনের গল্পপের পেছনে রয়েছে একটি সহিংসতা গল্প । তাদের প্রতিটি হাসিমাখা মুখের পেছনে রয়েছ একটি কষ্টে ভরা বেদনার গল্প । সে নারী যেই হোক না কেন ? তাকে তার মনের গোপন কোণে এসব গল্প আড়াল করে প্রতি প্রভাতে অগ্রসর হতে হয় । নারীদেরজীবন সিনেমার পর্দার আড়ালে করা গল্পের মতন বোঝা যায় না এটি সৃষ্টি করতে কত কি কিছুই না বিনষ্ট হয়েছে গোপন আন্তরালে ! আড়াল করা হয়েছে হাজারো রহস্য! যা অজানা। তেমনি নারীরাও তাদের জীবনের অনেক রহস্য গোপনে মনের অন্তরালে গোপন করে যায়। আর প্রতিদিন তারা অভিনয় করে যায় নিজ জীবনের সৃষ্টি করা পর্দাতে। তারাও কোন অংশে কম নয় সিনেমার পর্দার বড় বড় নায়িকাদের তুলনায়ে কেননা তারা প্রতিদিন নিজ জীবনের গল্প রচে । যারা সিনেমার নায়িকা তাদের হাতে পান্ডুলিপি ধরিয়ে দেয়া হয় যা দেখে বা পড়ে তারা অভিনয় করে যায়। এটা অতি সহজ কিন্তু প্রতিদিন নতুন নতুন গল্প রচে তা অভিনয় করা বড়ই কঠিন। এই কঠিন অসাধ্য কাজ তারা প্রতিদিন করে যায়। দেখতে খুব সহজ লাগে কিন্তু আসলে কি এতটাই সহজ? নাকি অন্য কিছু? মনে হয় কোন অলসতা নেই ! নেই কোন বেদনা ! কিন্ত এমনটা বাস্তব নয়। কেননা তারাও মানুষ তাদেরও অনুভুতি আছে ! তাদেরও কষ্ট হয় ! কিন্তু তবুও তারা তা প্রকাশে অক্ষম ! কেন না তারা পরাধীন ! নায়িকারা সিনেমার পর্দার আড়ালেও স্বাভাবিক জীবনযাপন করতে পারেনা । পর্দার বাহিরেও তাই। এটাই তাদের জীবন। কিন্তু যারা সিনেমার নায়িকা নয় তাদের তো এমনটা হওয়ার কথা নয়? কিন্তু এমনটা হয় না কেননা তারা নারী ।তারা তো সাধারণ মানুষ নয় তারা নিত্তদিনের নিজ জীবনের সিনেমার নায়িকা । নায়িকারা তাদের জীবন যেমন রুপ চর্চা করে কাটাতে থাকে অপরের প্রশংসা পাওয়ার জন্য , তারাও তেমনটা করে অপরের বাধ্যতায়ে বাধ্য হয়ে । তাদের নিত্তদিনের জীবনও নায়িকাদের মতন কেননা তারা নিজ জীবনের নিজ স্বাধীনতার অধিকারী নয় ।কেননা তারাও অপরের হাতে বন্ধী । তারাও খাঁচার পাখি যে যেই বুলি শেখায় তাই তাকে শিখতে হয়। পাখিদের মতন যখন দানাপানি দেওয়া হয় তখনি পায় । কেননা তারাও খাঁচার আবদ্ধ অবরুদ্ধ পাখি !ডানা থাকা সত্ত্বেও শেকলের পিঞ্জরে আবদ্ধ ! মায়ার শেকলে অপ্রতিরোধ্য !
31 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
কামরুজ্জামান লিটু
@litujhe
এসকে হেলাল
@skhelal
Sakib comrade
@2-5
Motiur Rahman Mizan
@dressed-human
শিউলি চক্রবর্তী
@shiuli
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam



চরম বাস্তবতা