Profile Photo

মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)Offline

  • মনোছবি
    মানিকুল ইসলাম মানিক

    মনের সাথে কথা হলো
    পালিয়ে যেতে চায়,
    নোংরা সমাজে গা জ্বলে তার
    টেকা বড় দায়।

    ছাড়তে চায় না হিংস্র বাসনা
    মনের গলায় দড়ি,
    ভালো মন্দ বুঝে না সে জন
    টাকা নেয় কাড়িকাড়ি।

    এইতো সেদিন পানি ঢালছে
    মরা এক গাছে,
    দু’দিন আগে সেই গাছেরই
    শিকড় কেটে দিছে।

    মনে আছে কত গরল
    অংক জানে না,
    পাহাড় সমান ক্ষতি করে
    আপন চিনে না।

    থাকতো যদি সাধ্য আমার
    আঁকতাম হিংস্র মন,
    ভয়ংকর সেই ছবি দেখে
    মানুষ হতো খুন।

    সরল মনে অশ্রু ঝরে
    কুঠিরে অনেক ব্যথা,
    ভালো দিনের আশায় থাকে
    বুকে দুঃখ গাঁথা।
    ।।সমাপ্ত।।

    2
    4 Comments
    • মুখে মায়া, অন্তরে হিংসা—এই দ্বিচারিতার মাঝেও সরল মনের ভালো দিনের আশা বেঁচে থাকুক।

    • “পাহাড় সমান ক্ষতি করে আপন চিনে না”—এই পঙ্‌ক্তিটি মানুষের স্ববিরোধিতা ও কষ্টের কথা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি যেভাবে সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে সহজ ভাষায় আবেগ দিয়ে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি আমাদের এই গ্রুপের অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে সবার সাথে প্রাণবন্ত আড্ডা জমিয়ে রাখুন, কারণ আপনার অংশগ্রহণ আমাদের এই পথচলাকে আরও আনন্দময় করবে।

    • লোভ আর হিংসায় ক্ষতবিক্ষত সমাজের ভেতরও সরল হৃদয় নীরবে কাঁদে, তবু সুদিনের আশায় মানবতার প্রদীপ জ্বেলে রাখে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতরের অনেক জমানো কষ্টগুলো যেন বেরিয়ে এল। বর্তমান সময়ের মানুষের এমন অদ্ভুত মানসিকতা আসলেই খুব অবাক করে দেয়। মনের এই হাহাকারটুকু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।

Friends

Profile Photo
Foyzur Khan
@foyzur-khan
Profile Photo
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Profile Photo
Prasun Kumar Dey
@prasunkumardey
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Kaira Mugdhota
@kairamugdhota
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Skip to toolbar