-
#শ্রাবণ_সন্ধ্যার_কাব্য
[পর্ব – ১২]ঈশানের চিৎকারে ডাইনিং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। মোস্তফা থমথমে মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। “ঈশান! মুখ সামলে কথা বলো। ও এই বাড়ির বউ। ঈশান একবার রাহার দিকে তাকালো। রাহার চোখ দিয়ে তখন অঝোরে পানি পড়ছে। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো।
ঈশান বললো, ” বউ? কাগজে কলমে বউ। এর বেশি কিছু না।”
কথাটা বলেই সে প্লেট ছেড়ে না খেয়েই বেরিয়ে গেল। মালিহা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আমার ছেলেটা কে এরা একটু শান্তিতে খেতেও দেবে না। মোস্তফা রাহার কাছে এসে বললো কেঁদো না রাহা আমি আছি তো।
রাহা কাঁদতে কাঁদতে বললো কেন এমন করলেন আপনি”বাবা”! কেন আমায় জাননি যে আপনার ছেলে এই বিয়েতে রাজি না। মোস্তফার মুখ গম্ভীর হয়ে গেলো, রাহা মা আমায় ক্ষমা করে দিয়ো, আমি ভাবেছিলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে যে এতো নিচে নেমে যাবে তা কখনো ভাবিনি আমি। রাহা কিছু বললো না। নীরব হয়ে রইলো।
শায়ান বিরক্ত হয়ে বললো বাবা তোমাকে বারবার বলেছিলাম শোনোনি আমার কথা। এখন সামলাও এসব ঝামেলা, বলেই শায়ান চলে গেলো। মোস্তফা বললো রাহা তুমি ঘরে যাও দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কারো কোনো কথায় কান দিয়ো না।
রাহাও মোস্তফার কথায় ঘরে চলে গেলো। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারারাত জেগে থাকার কারণে দুর্বল শরীর, তাই কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। হঠাৎ ঘুম ভাঙ্গার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর ১:৩০ বাজে। তাড়াতাড়ি উঠে গোসল করতে চলে গেলো। গোসল করা শেষ করে ওজু করে নামাজে বসলো। নামাজ শেষ করে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় দাঁড়ালে প্রকৃতির হালকা হালকা বাতাস এসে যেনো মনটাও হালকা করে দেয়। বারান্দায় দাঁড়িয়ে সেই হালকা বাতাস অনুভব করতে লাগলো রাহা।
রাতের বেলা রাহা নিচে থেকে জগ বড়ে পানি নিয়ে আসলো নিজের ঘরে। ঘরে ঢুকেই দেখতে পেলো ঈশান শুয়ে ঘুমিয়ে পড়েছে। রাহা ভাবলো উনি কখন আসলেন, না খেয়েই যে ঘুমিয়ে পরলো। পানির জগটা টেবিলে উপরে রেখে পা টিপে টিপে এসে রাহাও বিছানার এক কোনায় শুয়ে পড়লো।
এসিটা অন করা ছিলো। ঘরটা একদম ঠান্ডা হয়ে আছে। রাহার অনেক শীত লাগছিলো। ঈশানের শরীরে কম্বল ছিল। রাহা আস্তে আস্তে কম্বলটা একটু টেনে এনে নিজের শরীরে দিলো।
একটু পরেই ঈশান ঘুমের মধ্যে নরেচরে উঠাতে কম্বটা রাহার শরীর থেকে সরে গেলো। রাহা ঈশানের দিকে ফিরে দেখলো কম্বল নিয়ে ঈশান একদম কিনারে চলে গিয়েছে। রাহা ভাবলো এখন কম্বলটা গায়ে দিতে গেলে তো ঈশানের কাছে যেয়ে শুতে হবে।
রাহা পড়ে গেলো বিপদে, এতো ঠান্ডার মধ্যে ঘুমাবো কি করে। তারপর এসির রিমোট খুঁজতে লাগলো,দেখলো ঈশানের মাথার কাছে টেবিলের উপর রিমোট পড়ে আছে। রাহা আস্তে করে ঈশানের কাছে যেয়ে হাত বাড়িয়ে রিমোট নেওয়ার চেষ্টা করলো, তখনি ঈশান ঘুমের মধ্যে নড়েচড়ে রাহার পেট জড়িয়ে ধরলো। রাহার তো ধম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো, এখন কি ভাবে ছাড়াবে নিজেকে ঈশানের কাছ থেকে। যদি এখন উঠে পড়ে তাহলে কি হবে।
তখনি ঈশানের ঘুম ভেঙে গেল, চোখ মেলে তাকাতেই দেখতে পেলো রাহার মুখ, রাহাকে জড়িয়ে ধরে আছে সে, তখনি ঈশান ঝটকা মেরে তাড়াতাড়ি করে উঠে বসলো। গম্ভীর মুখ করে বললো কি করছিলে তুমি।
রাহা ভয়ে ভয়ে বললো আপনি তো এসিটা চালু করে রেখেছেন তাই ঠান্ডা লাগছিলো, রিমোটটা নিতে এসেছিলাম।
আমার তো গরম লাগছে, তোমার কোনো অসুবিধা হলে তোমার ব্যবস্থা তুমি করে নেও, কথাটা বলে ঈশান রিমোট হাতে নিয়ে এসির পাওয়ারটা আরো বাড়িয়ে দিলো। তারপর পাশ ঘুরিয়ে শুয়ে পড়লো।
রাহাতো অসহায়ের মতো তাকিয়ে থাকলো ঈশানের দিকে। আর কিছু বলার সাহস পেলো না রাহা। তাই সে গুটিসুটি মেরে ওপাশ ঘুরে শুয়ে পড়লো। ঈশান মনে মনে বলতে লাগলো এই মেয়ের থেকে যতো দূরে যেতে চাই, ততই কাছে এসে বসে থাকবে।
রাহা শীতে একদম জমে যাচ্ছে। এতোক্ষণ গুটিসুটি মেরে শুয়ে থাকলেও এখন শরীরটা বেশি ঠান্ডা হয়ে যাওয়াতে কাঁপতে লাগলো। ঘুমাতে পারছে না এই ঠান্ডার জন্য।
ঈশান পাশে ঘুরে দেখতে পেলো রাহা শীতে কাঁপছে। রাহাকে এ ভাবে কাঁপতে দেকে ঈশান বিরক্ত হয়ে, উঠে দাঁড়িয়ে এসির পাওয়ারটা কমিয়ে দিলো। তারপর আলমারি থেকে একটা কম্বল বের করে এনে রাহার শরীরের উপর সুন্দর করে দিয়ে দিলো।
রাহার তো চোখ কপালে উঠে গেল। এই ঘটনা কি বাস্তবে ঘটছে নাকি, স্বপ্নে দেখছে। চোখ বড় বড় করে তাকিয়ে থেকে দেখলো শুধু ঈশান ওকে কতো সুন্দর করে যত্নে সহকারে গায়ে কম্বল দিয়ে দিচ্ছে। কম্বল দিয়ে যেয়ে ঈশান ওই পাশ ঘুরে শুয়ে পড়লো। রাহা তো ভাবতে লাগলো সকালের ঈশান আর এখনের ঈশানের মধ্যে অনেক অন্য রকম লাগছে। রাহা খুশিতে মুচকি মুচকি হাসছে লাগলো। তারপর দুজনে ঘুমিয়ে পড়লো।
রাহা সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে নিচে এসে সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছে। ঈশান এখনো ঘুমিয়ে আছে। আজকে রাহাকে অনেক খুশি খুশি লাগছে। রাহাকে এমন খুশি দেখে মোস্তফা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। নিজেকে অনেক অপরাধী মনে হয় মোস্তফার। মনে হয় নিজের জেদের কারণে অনেক বড় ভুল করে বসেছে।
রাহা মোস্তফার পাশে দাঁড়িয়ে বললো বাবা মাকে অনেক দেখতে ইচ্ছে করছে। মোস্তফা বললো দেখতে ইচ্ছে করলে যাবা দেখতে। ঈশানকে বলবো আজকে তোমাকে নিয়ে যেতে অফিসের কাজ আমি সামলে নিবো। রাহা খুশি হয়ে বললো আচ্ছা ‘বাবা’!
তখনি ঈশান ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। মালিহাকে বললো মা খেতে দেও খিদে পেয়েছে। মালিহা তাড়াতাড়ি করে খাবার আনতে গেলো, আজ কতদিন পর তার ছেলে তার কাছে নিজ ইচ্ছায় খেতে চেয়েছে। মালিহা খাবার নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখলো। ঈশানকে যত্নসহ কারে খাবার বেড়ে খাওয়াচ্ছে মালিহা। ঈশানকে খেতে দেখে মোস্তফা এখন আর কিছু বললো না, কারণ জানেই এখন কিছু বললে খাবার রেখেই চলে যাবে ঈশান, তা ছাড়া আর পারেটাইবা কি।
রাহা ঘরে চলে গেলো, ঘরে গিয়ে দেখলো ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে, ঈশানের কাপড় দিয়ে সব ঘর এলোমেলো করে রেখেছে। বিছানায় সোফায় সব শার্ট প্যান্ট পড়ে আছে। সব কিছু এলোমেলো দেখে বিরক্ত লাগলো রাহার। এলোমেলো ঘরে একদম দম বন্ধ হয়ে আসে রাহার। তাই এক এক করে সব কিছু গোছাল রাহা। ঈশানের সব কাপড় গুছিয়ে আলমারিতে তুলে রাখলো।
তখনি ঈশান ঘরে এসে দেখলো সব কিছু গোছানো। ঈশানের মাথায় যেনো আগুন ধরে গেলো। রেগে বললো আমার কাপড়ে হাত দিয়েছে কে, রাহা হাসি মুখে বললো, সব কিছু এলোমেলো হয়ে ছিলো তাই গুছিয়ে রেখেছি।
ঈশানের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। চোয়াল শক্ত করে রাহার দিকে তাকিয়ে রইল সে। নিজের জিনিসপত্রে অন্য কারও হাত দেওয়া একদমই পছন্দ নয় তার। আর সেখানে রাহা কিনা তার অনুমতি ছাড়াই সবকিছু গুছিয়ে রেখেছে! রাগে ঈশানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ঈশান রাগে চেঁচিয়ে বললো, তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার, এটা আমার ঘর, আর আমি সব কিছু এলোমেলো করেই রাখি, আমার মাও আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দেয় না, আর তোমার সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার। কে অধিকার দিয়েছে তোমায় আমার ঘর গোছানোর।
ঈশানের প্রতিটি ধমকে কেঁপে উঠলো রাহা। রাহা কল্পনাও করতে পারেনি সাধারণ জামা কাপড় ধরার কারনে এভাবে রেগে যাবে ঈশান।
*চলবে….?
4 Comments-
Nusrat jahan, রাহার মানসিক টানাপোড়েন এবং ঈশানের সাথে তার সম্পর্কের জটিল সমীকরণটি আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অত্যন্ত সাবলীল ও আবেগী, যার সাথে বাস্তব জীবনের অনেক পারিবারিক সম্পর্কের গভীর মিল খুঁজে পাওয়া যায়, আর আপনার লেখার এই প্রবাহ ও সহমর্মিতা প্রকাশে যে সংবেদনশীলতা রয়েছে তা সত্যিই অতুলনীয়; তাই এইভাবেই আপনার লেখনীকে এগিয়ে নিয়ে যান, আপনি অবশ্যই সফল হবেন।
Friends
Md Ramjan Ali
@mdramjanali
নাঈম অরণ্য
@aronnonaim
Alamgir Job
@alamgirjob
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
শারমিন আক্তার
@sarmin
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751

অবহেলার শীতল ঘরে ঈশানের অনিচ্ছুক যত্নে রাহার মনে আশার উষ্ণতা জাগলেও এক মুহূর্তের রূঢ়তায় সেই কোমল স্বপ্ন আবার ভেঙে যায়…..🤍🖤