-
আমরা জেগে উঠি রাতগভীরে।
নেমে আসি আচমকা ঘুম-নগরে।
উচ্চমাত্রিক মুহূর্তদের সন্ধিক্ষণে
জ্বলে উঠি লুকায়িত অমরজীবনে।
নিষ্পাপ শিশুদের ছোঁয়াছুঁয়ি খেলা,
প্রাণোচ্ছ্বল খুশিতে মুখরিত বেলা,
বারবার খুঁজি সেই লুকোচুরি হর্ষ,
বিস্মৃতি পেরিয়ে বহু আলোকবর্ষ।
রূপালী কীরণে চৌম্বকীয় দোলনে,
অচেতন গ্রহের অবিরাম ঘূর্ণণে,
আমাদের ছুটে চলা সুক্ষ্মতায় গোপন;
দ্রুতগামী আলোর ফুলকির মতন।
সুউচ্চ দালানের ছাদের ফাঁকেফাঁকে,
আলোকরেখায় ধেয়ে যাই এঁকেবেঁকে।
বজ্রের সাদায় তড়িৎবাহী ধাঁধায়,
অতিশয় জীবন্ত দুঃসাহসী আশায়,
সময়ের উর্ধ্বে আলো হয়ে নাচি,
অনন্ত জীবনসুতায় আনন্দে বাঁচি।
সীমাহীন বাধাহীন বিচরণ শেষে,
তারা খসা মহাকাশে ফিরে যাই হেসে।
ত্রিমাত্রিক লোকালয় কিছু জানে না।
অতিবেগে কারা ওড়ে কেউ দেখে না।3 Comments-
আপনার এই লেখায় মহাজাগতিক এক রহস্যময় অনুভূতির চমৎকার প্রকাশ ঘটেছে যা পড়তে পড়তে মনে হচ্ছিল যেন আলোর কণার সাথে কোনো অজানার পথে ছুটে চলেছি। লেখাটিতে রূপালী কিরণ ও মুহূর্তের দ্রুতলয়ের যে চিত্রায়ন ফুটে উঠেছে, তা বেশ মুগ্ধকর এবং পাঠকদের কল্পনার জগতে এক অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়। আপনি আপনার লেখনীর মাধ্যমে এমন সুন্দর সব ভাবনায় আমাদের বারবার ঋদ্ধ করতে থাকুন, কারণ আপনার এই সৃষ্টিগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza

অদৃশ্য আলোকসত্তারা ঘুম ও জাগরণের সীমা পেরিয়ে মহাকাশের অনন্ত নৃত্যে জীবন, আনন্দ আর অমরতার গোপন গান গেয়ে যায়…..🤍🖤