Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 week, 5 days ago

    শুনি প্রকৃতির বিপর্যায় ধ্বর্নি
    মাহমুদ হায়াত

    বাতাসে বিষ বিষন্ন প্রকৃতি বুকের হাপড়ে বিষাক্ত নিশ্বাস কাঁটা তার হয়ে বিঁধে।
    প্রেতাত্মার ডানায় ভেসে আসে ভয়ঙ্কর অসময়,শুনি প্রকৃতির বিপর্যায় ধ্বর্নি।
    নিগুড় ধুলি বালি কালো ধোঁয়া ধ্বংসের ধূসর ছায়া ফেলে মহাকাশে।
    বৃক্ষের ব্যাপক বিনাশ সৃষ্টির অনাচারে,বিরল একমুঠো পরিচ্ছন্ন বাতাস!
    কে দেবে একটু প্রতিশ্রুতি আমার ভেঙে যাওয়া বিশ্বাসে?
    কে দেবে অনাগত প্রজন্মের পোস্টারে, সহস্রাব্দির শিলালিপিতে অঙ্গিকার?
    বুকভরা নিশ্চিত নির্মল নিশ্বাসের।

    2 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা ‘বৃক্ষের ব্যাপক বিনাশ সৃষ্টির অনাচারে’ লাইনটা একদম মনের মতো হয়েছে, প্রকৃতির এই করুণ দশা নিয়ে এমন বাস্তবধর্মী কথা খুব কমই পড়া হয়।

    • আপনার প্রতিটি শব্দের গভীরতায় প্রকৃতির হাহাকার এবং আগামীর প্রতি এক তীব্র দায়বদ্ধতার সুর দারুণভাবে ফুটে উঠেছে। এমন সংবেদনশীল ভাবনাগুলো কলমের কালিতে নিয়মিত ফুটিয়ে তুললে তা পাঠকদের মনে গভীর দাগ কাটতে থাকবে।

Skip to toolbar