-
এক ছাদের নিচে
মাহমুদ হায়াতঘরের মানচিত্রে আর কোনো দরজা নেই,
দেয়ালজুড়ে নাগরিক অভিমানের নকশা।
একই ছাদের নিচে আমরা দুই মহাদেশ,
মাঝখানে অদৃশ্য সীমান্ত।
তোমার চোখে অন্য ঋতুর বিজ্ঞাপন,
আমার জানালায় বিষণ্নতার শহর।
বৃষ্টি নামে, অথচ ভেজে না মাটি,
সম্পর্কের শিকড় বহু আগেই মৃত।
কথারা এখন কেবল আনুষ্ঠানিকতার পোশাক,
স্পর্শেও জেগে ওঠে না কোনো আদিম উষ্ণতা।
একদিন বুঝবে সব অন্ধকার আলো চায় না,
কেউ কেউ হারিয়ে যাওয়াকেই
শেষ স্বাধীনতা মনে করে।2 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan
আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, সত্যিই খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের এই দূরত্বটুকু।