-
এক ছাদের নিচে
মাহমুদ হায়াতঘরের নীরবতায় জমে আছে প্রস্থানের অসমাপ্ত সংকেত,
দেয়ালজুড়ে নাগরিক অভিমানের নকশা।
একই ছাদের নিচে আমরা দুই মহাদেশ,
মাঝখানে অদৃশ্য সীমান্ত।
তোমার চোখে অন্য ঋতুর প্রদর্শনী,
আমার জানালায় বিষণ্নতার শহর।
মেঘের অশ্রু ঝরে, আমাদের শূন্যতা থাকে পাথরের মতো নির্বাক।
সম্পর্কের শিকড় বহু আগেই মৃত।
কথারা এখন কেবল আনুষ্ঠানিকতার পোশাক,
স্পর্শেও জেগে ওঠে না আদিম কোনও উষ্ণতা।
একদিন বুঝবে, সব রাত্রি উষার প্রতীক্ষায় প্রহর গোনে না।
কেউ কেউ হারিয়ে যাওয়াকেই
শেষ স্বাধীনতা মনে করে।2 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan
আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্নতা কাজ করছে, সত্যিই খুব গভীর আর বাস্তবিক অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।