-
★ জুম্মার স্নিগ্ধ প্রার্থনা ★
শুক্রবার মানেই যেন প্রশান্তির এক নাম,
কোলাহল থেমে হৃদয় খোঁজে রবের আরাম।
আকাশজুড়ে রহমতের অদৃশ্য এক চাদর,
সিজদায় নত হয় ক্লান্ত জীবনের আদর।কিছু কথা থাকে, বলা হয়ে ওঠে না,
কিছু ব্যথা থাকে, কাউকে বলা যায় না।
জুম্মার দিনে সেই না-বলা কথাগুলো
দোয়া হয়ে পৌঁছে যাক আরশের দুয়ারে।যার চোখে জমেছে দীর্ঘ রাতের জল,
যার প্রার্থনায় আটকে আছে কত আকুলতা,
রব যেন তার প্রতিটি দীর্ঘশ্বাসের বদলে
লিখে দেন প্রশান্তি, রহমত আর পূর্ণতা।হে আল্লাহ,
আমাদের ভুলগুলো ক্ষমার আলোয় ঢেকে দিও,
অস্থির হৃদয়ে প্রশান্তির পরশ এঁকে দিও।
দুনিয়ার ক্ষণিক মোহে যেন হারিয়ে না যাই,
তোমার সন্তুষ্টির পথেই যেন জীবন সাজাই।জুম্মা মোবারক।
লিখা :HK.Khushi Sheikh.
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48