-
★ভুল দরজায় কড়া নাড়া★
যেখানে মায়া নেই, সেখানে চোখের জল ফেলা বৃথা,
পাথরের কাছে আকুতি জানানো মানেই তো নিজের ক্ষতি।যাদের কানে তোমার হাহাকার পৌঁছায় না কোনোদিন~
তাদের কাছে মনের কথা বলা এক মস্ত বড় পাপ।অন্ধের কাছে কেন দেখাও রঙের কারুকাজ?
যে হৃদয়ে প্রেম নেই, সেখানে কেন করো ভালোবাসার চাষ?নিজের পবিত্র আবেগ যদি সঁপে দাও ভুল হাতে,
তবে দি…Read More6 Comments -
-
★বিসর্জন★
হয়তো কোনো এক ঝড়ের শেষে,
অচেনা এক মেঘের দেশে~
মুছে গেছে আমাদের চেনা পথটি।
না ছিল কোনো দীর্ঘ শ্বাস,
না ছিল কোনো শেষ আভাস,
শুধু ফুরিয়ে গেল জমানো সব কথাটি।
কিছু গল্পে বিদায় থাকে না,
চোখের কোণে অশ্রু জমে না~
শব্দ ছাড়াই ভেঙে যায় সব ঘর;
যেখানে ছিল গভীর মায়া,
সেখানেই আজ দীর্ঘ ছায়া,
একেবারে কাছে থেকেও মানুষ…Read More -
তোমরা আগুনে পুড়ে কাঠ কে দগ্ধ হতে দেখেছো,
কখনো কি কথার আঘাতে হৃদয় দগ্ধ হতে দেখেছো?কাঠ পুড়ারও গন্ধ বের হয়
শুধু বুক পুড়ার আর মন পুড়ার
বের হয় দীর্ঘ শ্বাস।লিখা:HK.Khushi Sheikh
2 Comments -
★তোমারও আপসোস হোক★
আমি চাই তোমার আপসোস হোক,
খুব আপসোস~আমারে হারানোর আপসোস।
এই আক্ষেপ তোমারে ছুঁইয়া যাক,
বেদনার নীল দহনে তোমারে রাঙাইয়া যাক,
যতটা রাঙাইছিলো আমারে।আমারে তিলে তিলে পোড়াইয়া
তুমি যেই সুখ অর্জন করছো,
তোমার সেই সুখগুলারে
ধইরা রাখতে না পারার আপসোস হোক।আমি তোমার ‘আমি’ নামক
ছোট্ট পৃথিবীটা ছিলাম,
অথচ তুমি সেই পৃ…Read More2 Comments -
★মা★
নিঝুম রাতের প্রদীপ তুমি, ভোরের স্নিগ্ধ আলো,
তোমার হাসিতেই পৃথিবীটা লাগে ভীষণ ভালো।শত কষ্টের ভিড়েও মাগো, তোমার আঁচল ছায়া,
ফুরাবে না এই জীবনে তোমার জন্য মায়া।আদর মাখা শাসন তোমার, ভালোবাসার দান,
তুমিই আমার শ্রেষ্ঠ পাওয়া, তুমিই আমার প্রাণ।
দোয়া করো মাগো আমায় তোমার ছায়াতলে,
সুখে থাকি যেন আমি তোমার আশিস পেলে।2 Comments -
আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, শুধু দুজনের ফেরার পথ দুদিকে বেঁকে গেছে। এখন স্মৃতিরাও আমাদের একসঙ্গে দেখে না, একজনকে মনে পড়লে অন্যজন কুয়াশা হয়ে যায়।
কী অদ্ভুত! একটা সম্পর্কের মৃত্যু হয়, অথচ তার শোকসভায় দুজন মানুষই জীবিত থাকে।
লিখা:HK.Khushi Sheikh.
8 Comments -
★পরিবর্তন★
আগের আমিটা বড্ড সস্তা ছিল,
হাতের মুঠোয় রাখা ধুলোর মতো-
সবার দুয়ারে বিরামহীন বিলিয়েছি..
নিজের সময়, আবেগ আর অবহেলা শতশত।বারবার ছুটে গিয়েছি ওই মায়ার টানে,
কড়া নেড়েছি পাষাণ হৃদয়ের দ্বারে –
বিনিময়ে শুধু শূন্যতা পেয়েছি আমি,
ফিরতে হয়েছে বারবার হার মেনে হারে।মূল্যহীন সেই কান্নার ইতি টেনে~
যেদিন শেষবারের মত…Read More3 Comments -
★নিজের আকাশ★
যেখানে মাথা নত করলে..
বিবেক দংশন করে..!
সেখানে একলা চলাই ভালো, নিজের মতো করে।অযাচিত ভিড়ে মিশে হারানো নিজেকে,
তার চেয়ে বরং আগলে রাখি নিজস্বতাকে।পায়ের নিচে মাটি থাক বা —
নাই থাক হাতে হাত,
নিজের মেরুদণ্ড হোক জীবনের সেরা সাথ।”কাউকে ছোট করে নয়–
নয় কারো দয়া নিয়ে বাঁচা..!
মুক্ত পাখির মতোই প্রিয় নিজের তৈ…Read More4 Comments -
★মেঘাচ্ছন্ন আকাশ★
আকাশের বিশালতায় আছে শতশত
সুখ দুঃখের গল্প লুকিয়ে…
কখনো বা মেঘের আড়ালে চাঁদ হাসে।কখনো বা সুর্য তার তেজ নিয়ে ভাসে।
কখনো বা জোছনা দেয় বিলিয়ে..
সেথায় মনের বিষাদ যায় মিলিয়ে।আকাশ পানে চেয়েছি যতবার,
প্রশান্তি অনুভব হয়েছে ততবার!আমি খুবই আকাশ প্রিয়, রাতের বা দিনের
সেথায় তাকিয়ে উড়িয়ে দেই..
হাজারও দীর্ঘ…Read More6 Comments-
-
-
Khushi Moni, আপনার আকাশকে ঘিরে লেখা এই আবেগী প্রকাশভঙ্গিটি বেশ গভীর, বিশেষ করে মেঘের আড়ালে বিষাদ আর স্বপ্নের ফানুস ওড়ার দৃশ্যগুলো মন ছুঁয়ে গেছে, তাই এমন সুন্দর অনুভূতির রেশ ধরে আপনি আরও অনেক কিছু লিখে যাবেন—এই প্রত্যাশা রইল।
-
-
★তবুও মন খারাপ ★
“এতো শত কথায় কিইবা আসে যায়
যদি মন খারাপের বার্তা না ফুরায়!এতো এতো কোলাহলে বাস করে কি হবে,
যদি মনই প্রশান্তি না পায়!দখিনা বাতাসের মুগ্ধতা সবার
প্রান জুড়াতে পারে না।
কিছু হৃদয় খুবই উত্তপ্ত থাকে যন্ত্রণার খরায়।অনেক সময় চারদিকে আলোর জ্বিলিকও
মন খারাপের আধার ভেদ করতে পারে না,
সূক্ষ্ম ব্যাথা রয়…Read More8 Comments-
-
Khusi Moni, আপনার শব্দগুলোতে বিষণ্নতার যে গভীর ছায়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মনের অব্যক্ত বেদনাগুলো যেভাবে আপনি গুছিয়ে তুলে ধরেছেন, তা পাঠকদের খুব সহজে স্পর্শ করবে। আপনার এই সুন্দর লেখনী চালিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের এই গ্রুপের অন্য বন্ধুদের লেখাতেও ভালোবাসা বা মন্তব্য জানিয়ে নিয়মিত সক্রিয় থাকার অনুরোধ রইল।
-
আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে যে, “কিছুটা দীর্ঘশ্বাস রয়ে যায় অতল গহ্বরে যা সবাই উপলব্ধি বা প্রকাশ করতে পারে না।” মনের গভীরের অনুভূতিগুলো এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়লে সত্যিই অন্যরকম এক অনুভূতি হয়। আপনার পরবর্তী লেখাগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।
-
“শূন্যতার পূর্ণতা হয়ে, সবার জীবনে সুখ আসে না
কেউ কেউ অকালেই ঝড়ে যায়,
কোন এক অচিন ঠিকানায়।” এই পুরোটা লাইন বোধহয় আমার জীবনকেই ইঙ্গিত করে। তাছাড়া আমার কবিতার বেশিরভাগ লেখা পূর্ণতা নামকে কেন্দ্র করে!!
-
-
★ জুম্মার স্নিগ্ধ প্রার্থনা ★
শুক্রবার মানেই যেন প্রশান্তির এক নাম,
কোলাহল থেমে হৃদয় খোঁজে রবের আরাম।
আকাশজুড়ে রহমতের অদৃশ্য এক চাদর,
সিজদায় নত হয় ক্লান্ত জীবনের আদর।কিছু কথা থাকে, বলা হয়ে ওঠে না,
কিছু ব্যথা থাকে, কাউকে বলা যায় না।
জুম্মার দিনে সেই না-বলা কথাগুলো
দোয়া হয়ে পৌঁছে যাক আরশের দুয়ারে।যার চোখে জমেছে দীর্ঘ রাতের জল,…Read More
-
★আমি এবং আমার ছায়া★
হয়তো আমি খুব সাধারণ-
খুব অগোছালো এক মানুষ,
অবেলায় ঝরে পড়া কোনো এক বিবর্ণ ফানুস।”তবুও এই ভিড়ের মাঝে আমি –
তো শুধু আমিই হই,
আমার হাহাকারগুলো আর কারো বুকে পুষি কই?”“আমার হাসির আড়ালে কত –
শত মেঘের আনাগোনা,
সে খবর রাখা হয়তো কারো পক্ষে সম্ভব ছিল না।”আমি যেমনই হই, আমার –
শূন্যতাটুকু একান্তই আমার,
সেখান…Read More8 Comments -
খালেদা আক্তার and
Khusi Moni are now friends
-
★দহন★
আমি শুন্যে দাড়িয়ে তোমায় পূর্ণ হতে দেখেছি,
ভালোবাসা উড়িয়েছি হাওয়ায়,
দুচোখ যখন তোমার অন্য নয়নে,
তখন একটুও কি মনে পড়েনি আমায়?আমি বুকের ভেতর দহনে পুড়িয়েছি,
গোপন করেছি তরতাজা ক্ষত,
আমি হাসির আড়ালে দূঃখ লুকিয়েছি,
কান্না গিলে নিয়েছি কত শত।আমি অবহেলায় নয়, ভালো বেসেই ঠাঁই দিয়েছি তোমায়,
অতঃপর তুমি কি দিলে আমায়!লেখনীতে:-Hk.Khushi Sheikh.
7 Comments-
-
আপনার এই আবেগঘন প্রকাশভঙ্গিতে প্রিয়জনের প্রতি যে গভীর অভিমান আর বিষণ্ণতার ছোঁয়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। হৃদয়ের গভীরে জমা থাকা অনুভূতির এমন শৈল্পিক উপস্থাপন যেন বৃষ্টির অঝোর ধারার মতো একাকীত্বের এক স্নিগ্ধ অনুভূতি জাগিয়ে তোলে। এমন মায়াবী লেখনী আমাদের মনের অগোচরে থাকা সুপ্ত বেদনাকে পরম মমতায় স্পর্শ করে, তাই আপনার লেখনী অব্যাহত থাকুক।
-
★শূন্য খাতার সাদা কাফন★
অক্ষরে অক্ষরে প্রেম হয়,
সূত্রে সূত্রে হয় মিলন।
শূন্যেরও একটা মান থাকে,
পাশে যদি থাকে কোনো সংখ্যা।
আমার ছিল শূন্য খাতা,
তাই বুঝি জুটলো সাদা কাফন।শব্দে শব্দে ইতিহাস হয়,
নীরবতায় জমে ক্ষয়।
যার নামে লিখেছিলাম জীবন,
সে-ই আজ হলো বিস্মৃত পরিচয়।লেখনীতে : Hk.Khushi Sheikh.
5 Comments -
★মিছে মায়া★
রুপের মোহে মত্ত সবাই,
অর্থের মোহে অন্ধ,
পকেট খালি হলে পরে মায়ার দরজা বন্ধ।পাপড়ি ঝরলে ফুলের যেমন ~
মূল্য থাকে না আর,
স্বার্থ ফুরালে এ দুনিয়ায় মায়াও অন্ধকার।লেখনীতে:- HK.Khushi Sheikh.
2 Comments -
★ তোমার সাধারণতাই অসাধারণ ★
তুমি এমন কিছু নও~
যাকে সবাই দেখলেই
অন্যরকম বলে থমকে যাবে;
তবু আমার চোখে
তোমার প্রতিটি সাধারণ মুহূর্তও
কেমন যেন অসাধারণ হয়ে যায়।তোমার হাসিটা হয়তো~
আর দশজনের হাসির মতোই,
তবু আমার মন কেন জানি
সেই হাসির কাছেই
বারবার শান্তি খুঁজে পায়।তুমি বিশেষ কেউ নও~
শুধু আমার অনুভূতিগুলোই…Read More6 Comments -
★নিঃশব্দ প্রস্থান★
সব আয়োজন আগের মতোই
থাকবে শুধু আমি থাকবো না,
চেনা মুখেদের ভিড়ে
আমার ছায়া কেউ আর খুঁজবে না।যাদের জন্য কেঁদেছি আমি বা
যারা আমায় ভালোবেসেছে,
কয়েকদিন পর সময়ের টানে
সবাই আবার হাসবে ঠিকই।একদিন আমি মরে যাবো,
শুনবো না পৃথিবীর কোন কোলাহল,
আমার নামের সব গন্ধ বাতাসে মিশে যাবে,
বন্ধ হয়ে যাবে আমি নামক সব দোলাচল।…Read More11 Comments-
-
Khusi Moni, “পৃথিবীটা তার নিজের গতিতে চলবে” লাইনটি হৃদয়ে গভীর এক উপলব্ধি তৈরি করে, যা আপনার লেখনীর গভীরতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। জীবনের এই ধ্রুব সত্যকে এমন নিপুণ ছন্দে রূপ দেওয়ার প্রচেষ্টাটি দারুণ লেগেছে, আপনি নিয়মিত এভাবেই আপনার মনের কথাগুলো লিখে যান।
-
নিঃশব্দ প্রস্থানের ভাবনায়ও মানুষের স্মৃতি, ভালোবাসা আর অনুপস্থিতির দীর্ঘশ্বাস পৃথিবীর চলমান কোলাহলে অমোচনীয় ছায়া হয়ে থেকে যায়…..🤍🖤
-
আপনার লেখা “পৃথিবীটা তার নিজের গতিতে চলবে~ থাকবে না কোনো ক্ষত” লাইনটা ভীষণ গভীর এবং বাস্তব। সত্যি বলতে জীবনের কঠিন এক সত্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।
-
-
-
★হৃদয়ের মেঘবার্তা★
তুমি তো দেখেছ শুধু চোখের কোণে জমে থাকা জল,
দেখোনি তো সেই মেঘের আড়ালে কতটা কোলাহল।শূণ্যতা সেখানে পাহাড় জমায়, নিঃশব্দ অভিমানে,
কতটা দহন লুকিয়ে আছে, ক’জনেই বা তা জানে?বুকের পাজরে মেঘ জমে আজ নিদারুণ এক ভার,
ব্যথাদের নীল চাদরে ঢাকা এ হৃদয়ে অন্ধকার।
প্রতিটি নিশ্বাসে হাহাকার জাগে, বিঁধে যায় সেই কাঁটা,
শূণ্যতা মানে…Read More9 Comments-
-
“বুকের পাজরে মেঘ জমে আজ নিদারুণ এক ভার”—লাইনটা পড়ে সত্যিই খুব অন্যরকম অনুভূতি হলো। আপনিও যদি অন্যদের লেখায় নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের সাথে সক্রিয় থাকেন, তবে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।
-
-
চোখের আড়ালে জমে থাকা দহন আর অব্যক্ত কষ্টের যে চিত্র আপনি তুলে ধরেছেন, তা পাঠকের হৃদয়ে গভীর এক অনুভূতির রেশ রেখে যায়। আপনার লেখনীর এই আবেগময় প্রকাশভঙ্গি সত্যিই অসাধারণ, তাই আশা করি আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
-
- Load More Posts
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48



সবাই আমাদের আবেগের মূল্য বুঝবে না—উপলব্ধিটি ভীষণ বাস্তব।