Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 15 hours, 23 minutes ago

    কবিতা: তোমার শূন্য বেলকনি

    আজ তিন বছর পূর্ণ হলো তোমার শূন্য বেলকনির।
    তোমার পরিবারের কেউই এপাশে দরজা খুলে বেলকনিতে আসে না।
    আর আমি? দিন নেই, রাত নেই তোমার শূন্য বেলকনির দিকে চেয়ে থাকি।

    তোমার টবের গাছগুলো সেই কবেই মরে গেছে।
    শুধু টবগুলো পড়ে আছে কাঠের তক্তার ওপরে।
    তুমি থাকতে কত পাখি এসে গ্রীলের ওপরে বসে থাকতো।
    কিন্তু এখন আর একটা পাখিও আসেনা।
    শুধু দিনে একবার করে রোদ এসে তোমার বেলকনিতে উপস্থিতি দিয়ে যায়।

    উত্তর পাশে টাঙানো তোমার পছন্দের নীল রঙের পর্দাটা রোদ-বৃষ্টির আঁচ লেগে মলিন হয়ে গেছে।
    গ্রীলের রং চটে মরিচা ধরেছে।
    তোমার বিরহের সমস্ত কিছুই যেন অনশন করে চলেছে আজীবন।

    তোমার বেলকনির সাথে থাকা তোমার বেডরুমেও হয়তো কেউ আসেনা।
    রাতেও সেখানে আলো জ্বলতে দেখি না দীর্ঘদিন।
    কোন আওয়াজ শুনতে পাই না সেখান থেকে।
    যেদিন শেষ আওয়াজ শুনেছিলাম,
    সেদিন তুমি হারিয়ে গেলে।

    তোমার ব্রেইন ক্যান্সার ছিলো আমি জানতাম না, কখনও বুঝতেও দাওনি।
    শুধু বেলকনি শূন্য করে চলে গেলে।
    আর আজ, আমিও সেই একই পথের যাত্রী।
    তুমিও জানতে পারবে না কোনদিন, আমার এই বেলকনিটাও শূন্য হতে চলেছে!

    –মেহেদী মারুফ
    24 Jun, 2023

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar