-
হেমাঙ্গিনী
কবি ইমদাদ শাহ্এসো হেমাঙ্গিনী মোর—
খোল আঁখি দোর-নিরুদ্দেশ সনে!
হিয়া দুরু দুরু বিরহ হয়েছে শুরু
কি দিন যেতেছে সাধ মনে
হয়েছে প্রভা ভোর হে প্রিয়া মোর
খোল খোল-খোল প্রেম দোর
ভ্রমি নিশীথসুন্দর স্বপনে!বিছানায় শুয়ে শুয়ে নিতি শুনি বিহনে
শীত তার ছড়াতেছে শীতল রাগিনী
রাগে রাগে অনুরাগে ঢেকেছে গোপনে
আঁধারের আধার নিশীথসুন্দর যামিনী
তাই আজ আঁখিপাতে রব পথ চেয়ে
শ্যামশ্বেতা অঙ্গে সুমতির মতি ভঙ্গে
এসো ধেয়ে ধেয়ে পাংশু মেঘের নেয়েচির নির্মল চির সুন্দর চির চেতনা মম
দিশারী মন সে আঁধারের আলোক সম
হেমাঙ্গিনী মোর খোল আঁখি দোর
পুবালী রোদ্দুর রব তব পাশে নিতি আবেশে
হলুদ কমল সর্ষে গাঁদা ঝরা নির্মল পথে
ঊর্ননাল বুনে বুনে ছড়াতেছে শীতল ঘ্রাণ
দিশেহারা সে জোয়ার অবিনাশেকুয়াশায় ঘেরা ভোরে লেপখানি গায়ে ছেড়ে
আজ শুনি ওই দূরে শালিকের কিচিরমিচির!
উঠ কি আর বিছানায়? রোদ সোনা জানালায়
দেয় উঁকি মিটিমিটি-চারিদিক শিশির
কাঁথাখানি ছেড়ে তাই-রোদ পিঠ চলে যাই
কুঁড়েমি করো না আর ,বেলা যে হলো স্থির!রোদের ওই সোনালী ছাঁচ — হিমেল সে পরশ চায়
রোদ ঝলমলে ফুসফুস ভরা হাসিটায়
কোথা গেল সেই হিম? রোদে ভাসে হীমসীম!
ঐ হাসে শিউলি ফুল, মিষ্টি সুগন্ধে ভুলায়
এসো হেমাঙ্গীনি মোর খোল আঁখি দোর
নিরুদ্দেশ সনে!
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com