Profile Photo

মোঃ জাহিদুল ইসলাম জীবনOffline

  • jahidulislamjibon
  • নীল বিষাদ ও অবরুদ্ধ দ্বন্দ্ব
    জাহিদুল ইসলাম জীবন

    আকাশের নীল হাতে জমে ওঠে জমাট বিষাদ,
    বাতাসের গায়ে লেগে আছে অদ্ভুত অবসাদ।

    রাত্রির ক্যানভাসে একা জোনাকির আলো জ্বলে,
    তটিনীর মৃদু ছন্দে সব অতীত ধীরে গলে।

    আমার এ দুই হাত আজ চরম শূন্যতায় রিক্ত,
    দু’চোখের কোণ জুড়ে জমে থাকা জল সিক্ত।

    বুকভরা নীরবতা নিয়ে অকারণে পথ হাঁটি,
    স্মৃতির এই বন্দরে সব দরজা গেছে এঁটে।

    কী হলো আমার আজ ভেবে আমি পাই না তো খোঁজ,
    লজ্জার প্রহরী কেন রুদ্ধ করে মনের দরজা?

    খেয়ালে খেয়ালে শুধু ভেসে চলি অজানার দেশে,
    বলি বলি করেও কথা থেমে রয় দীর্ঘশ্বাসে এসে।

    চাঁদের আলোয় ভেজা রাতও আজ বড় নিঃসঙ্গ,
    ভাঙা আয়নার মতো মনটা হয়েছে শত খণ্ড।

    কেউ বোঝে না এই মনের গোপন কান্নার ভাষা,
    ভিড়ের মাঝেও আমি একা, এটাই আমার দশা।

    মনে হয় ফিরে যাই সেই ফেলে আসা বেলায়,
    যেখানে ছিল হাসি, ছিল না কোনো অবহেলায়।

    তবু ফেরা হয় না, পথটা গেছে অনেক দূরে,
    স্বপ্নগুলো আজ কাঁদে ভাঙা সুরের বাঁশির সুরে।

    জানি না তো কার সাথে এ কেমন নিদারুণ দ্বন্দ্ব,
    নিমিষে ফুরিয়ে গেছে সময়ের ওই ছন্দ।

    তবুও বেঁচে আছি এই নীল বিষাদকে বুকে নিয়ে,
    একদিন ঠিক হাসবো, সব কষ্টকে পেছনে ফেলে দিয়ে।

Friends

Skip to toolbar