-
বিদ্রোহী মন ও বেদনার গান
জাহিদুল ইসলাম জীবন
সবার চোখে সফল আমি, হাসিমুখের ছদ্মবেশ, বুকের ভেতর জ্বলে রে ভাই দীর্ঘশ্বাসের শেষ। নজরুলের সেই বিদ্রোহী সুর বাজছে আমার প্রাণে, কে বোঝাবে এই হাহাকার কোন সুদূর অজানায় টানে?
সাম্যবাদের বাণী ভুলে মানুষ আজ স্বার্থপর, নিজের ঘরের মানুষগুলোও কেমন যেন হয়ে যায় পর। কেউ বোঝে না আমার ব্যাথা, কেউ মেটায় না মনের টান, একলা কুটিরে বসে আমি গাই যে বিষাদের গান।
শৃঙ্খল ভাঙার নেশায় আজ বুক বেঁধেছি রণে, অত্যাচারীর রক্তচক্ষু খতম করব মনে। সবাই যখন মিথ্যে সুখে মেতে থাকে অহঙ্কারে, আমি তখন একা কাঁদি এই বিধাতার সংসারে।
যদি মোরে আঘাত করে নিষ্ঠুর এই দুনিয়ার রীত, তবুও তো থামবে না কভু আমার এই জয়ের গীত। নজরুলের মতো বুক চিরে আজ ফুটুক প্রতিবাদের ভাষা, সব হারিয়েও বুক জুড়ে রয় নতুন এক বাঁচার আশা।
Friends
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Borno
@borno1
অমিত
@amitroy
saburahmed akil
@saburahmedakil