Profile Photo

AlhanOffline

  • Alhan
  • Profile picture of Alhan

    Alhan

    5 years ago

    আমি ঘুমাচ্ছিলাম

    ভালবাসার নগ্ন গ্র্যাভিটন বুকে নিয়ে
    আমি ঘুমাচ্ছিলাম
    নরম আঁধারের কুয়াশার জোনাক ধরা মোহহীনতায়
    আমি ঘুমাচ্ছিলাম
    জ্যোতির্ময় টনকে উজ্জ্বল উড্ডীন প্রাক বর্ষায়
    জাগ্রত গম্ভীরে
    আমি ঘুমাচ্ছিলাম
    সমস্ত প্রেমের ভ্রমশূন্য মাদকতায়
    যখন সবাই স্বপ্নলোক হতে ঘটকের বেশে
    তখনও গভীর ফাঁকি দিয়ে অপেক্ষাহীন তৃপ্তির তাড়নায়
    আমি ঘুমাচ্ছিলাম

    মুক্তির মত চিরন্তন বিষণ্ণতায় যুক্তাবধি
    আমি ঘুমাচ্ছিলাম।

    6
    5 Comments
Skip to toolbar