-
“প্রেমরোগ”
রতনে রতন চিনে
ভালোবাসা চিনে মন,
আবেগ-বিবেকের ভেদ না বুঝে
প্রেম করো না বেহায়া মন,
আপন কে আগে জানো,
ছলনাময়ী মনকে চিনো,
আপন যোগ্যতার বিচার করে,
খুঁজে নিও তুমি তারে;
জানি আবেগ বোঝে না যুক্তি,
তাইতো প্রেম রোগ থেকে সহজে মিলে না মুক্তি,
আজ তোমার প্রেমেতে আমি বুদ,
প্রিয়ো তুমিই তো সেই ঔষধ,
প্রেমিকের সামনে সমাজ দ্বার করায়
হাজার যুক্তির পাহাড়,
আবেগ সে তো নোনা জল
সবখানে তার প্রবেশদ্বার;
অন্ধের নিকট যেমন আলো মূল্যহীন,
প্রেমিকের নিকট প্রেমিকা সত্য সবই অর্থহীন,
সূঁতোয় গুঁজেছি সুবাসিত ফুল,
প্রিয়ো গ্রহণ করো উপহার, ক্ষমা কর ভুল;
কত না আবেগ ঝরিয়েছি আমরা
এভাবে বারংবার!
আজ তুমি নেই বলে
আমার কল্পনায়ও হাহাকার,
যেথায় থাকো ভালো থেকো
আমার প্রিয়োর মতন,
আজ মরমের ব্যাথা লুকিয়ে মরমে
স্মৃতিতে তোমার করি যতন,
বেঁচে থাকুক সব ভালোবাসা
দূর হোক সব ভ্রান্ত ধারণা,
তুমিই ছিলে, তুমিই আছো,
তুমিই আমার প্রেরণা;—–তানভীর তীব্র
7 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi



প্রেম কখনো ঘোর লাগায়। ঘোর কাটে বিরহের ধক্কায়। অভিনন্দন।