-
মানব জীবন তিনটা গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত,ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক। যদিও রাজনৈতিক, রাষ্ট্রীয় বলে আরো কিছু বিষয় থাকে যা সামাজিক জীবনেরই গুরুত্বপূর্ণ অংশ এবং সংকীর্ণ অথবা বিস্তৃত রূপ। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না।
তবে আমার কাছে আমার জীবন হলো, ব্যক্তিগত, পারিবারিক, আর বন্ধু-বান্ধব (এটাই আমার সামাজিক জীবন) বস্তুত সমাজবিজ্ঞানের যে সমাজ বা যে সমাজে আমরা বাস করি তা অনেক বিস্তৃত এবং জটিল বিষয়। তাই এটা নিয়ে ভাবার মতো পর্যায়ে আমি এখনো নিজেকে মনে করিনা। এই সমাজ নিয়ে চিন্তাভাবনা করার কাজ আপাতত সমাজ সংস্কারকদেরই থাকুক। তাই আমি সামাজিক কোন ইস্যু নিয়ে বাস্তব জীবনে যেমন কোন মন্তব্য করিনা তেমনি অন্যকোন মাধ্যমেও ততটা এক্টিভিটি দেখাতে চাইনা।
আমি এখনো কোন সামাজিক দায়বদ্ধতা নিজের ঘাঁড়ে নিতে প্রস্তুত নই, সুতরাং যেনতেন কোন সামাজিক ইস্যুতে মন্তব্য করার আপাতত কোন প্রশ্নের অবকাশ নেই।
যদি বলা হয়ে থাকে সমাজ আমাকে প্রাকৃতিক নিয়মেই অনেক কিছু দিচ্ছে,তাই সমাজের প্রতি আমার কিছু দায়বদ্ধতা থাকে তাহলে আমি বলবো অবচেতন প্রক্রিয়ায় সমাজও আমার থেকে তার প্রাপ্য পেয়ে যাচ্ছে।
আমি আমার ব্যক্তিগত,পারিবারিক (ক্ষেত্রবিশেষ) এবং বন্ধু ছাড়া তেমন কোন বিষয়ে মাথা ঘামাইনা।
সুতরাং আপনার সাথে আমার ব্যক্তিগত সমস্যা না থাকলে আমার কোন অভিমত আপনাকে নিয়ে নয় এই বিষয়ে নিশ্চিত থাকুন।
#উপদেশ, আমার ডিকসনারিতে স্বদেশ, বিদেশ,বাংলাদেশ, সন্দেশ এরূপ অনেক শব্দ খুব পরিচিত হলেও উপদেশ বলে কোন শব্দের স্থান এখানে নেই। আমি কখনো কাউকে উপদেশ দেইনা এবং কারো থেকে কোন উপদেশ গ্রহন করার জন্য প্রস্তুত ও থাকিনা। তাই আমার আঙ্গিনায় উপদেশ বাণীর কোন স্থান নেই। যদি কোন ব্যক্তি স্বতঃস্ফূর্ত হয়ে আমাকে উপদেশ দিতে চান তবে সেটা নিজের কাছেই সযতনে রেখেদিন। আপনার প্রতি যথেষ্ট সম্মানবোধ রেখেই বলছি (Apnar proti o Same Upodesh) বাক্যের মাধ্যমে আমাকে কোন উপদেশ দেয়ার চেষ্টা করবেন না। যেহেতু আমি কাউকে উপদেশ দেইনা তাই এমন কোন বাক্য আমার সাথে যায়না।
#পরামর্শ, এই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টা যেভাবে সেভাবে যেখানে ব্যবহার করিনা। কেউ আমার কাছে পরামর্শ না চাইলে যেমন আমি নিজে থেকে পরামর্শ দেইনা তেমনি জানতে না চাইলে কারো পরামর্শ প্রত্যাশাও করিনা। আমার মনে হয়না যে, কোন ব্যক্তিত্ববান ব্যক্তি ধরে ধরে কাউকে নিজে থেকে পরামর্শ দেয়।
অপ্রাসঙ্গিক বিষয়ে পরামর্শ দেয়াটা আমার মনে হয় ছোট মানসিকতার কাজ।
একজন মানুষ ব্যক্তিত্বহীন, নিচু মানসিকতার হতেই পারে সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা থাকেনা। যতক্ষণ না তার ব্যক্তিত্বহীন নিচুমানসিকতা আমাকে স্পর্শ না করে।3 Comments
Friends
বাহার উদ্দিন আহমেদ (শ্রাবণ)
@bahar3244
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou


নিবন্ধ লেখক খুব কম। আরো লিখুন। অভিনন্দন।