-
… হঠাৎ দেখা…
—————————————আবার কি হবে দেখা,
কোনো এক দুঃসময়ে ক্লান্তি লগনে,
হঠাৎ বৃষ্টি হয়ে…হয়তো বা কথা হবে না,
তবু ও কি মনের আড়ালে মন,
ক্ষাণিকের জন্য ও কি করবে না স্মৃতি চারণ!ভুলা কি যায় কবু,
মিছে ভুলার বাহানায় শুধু অতীতের শিহরণ।তুমি ত মিশে ছিলে হৃদ কম্পনের,
বেজে উঠা স্পন্দনে…
তোমার অনুপস্থতিতে মন করিত শুধু ধ্বনির অন্বেষণ।চুরাবালির মরীচিকায় হারিয়েছো গোধূলিতে,
খুজেছি দিবারাএি প্রহর কাটাইয়া নিশিতে,
তবু ও কি পেয়েছিলাম তোমায় ক্লান্ত হয়ে শেষে?আমি এখন বেদনাকে বুকে ধারণ করিয়া,
নিত্যদিনই পথ চলি,
তুমি কি হয়েছিলে কখনো,
সে পথের অনুসারী?জানি তুমি বহুদূরে অচেনা কোনো শহরে,
কেউ কি এখন করে যতন,
আমারি মত করে?নিষ্ঠুরতার ছুয়া ফেলে
করেছো পর মোরো,
এখন তুমি আছ বেশ শান্তি মহাসুখে।তুমি ত খুজে নিলে নিজ আলয়ে,
শান্তির ঠিকানা,
ইহা শুনিয়া তাই, সুখে হাসে মন চাপা দিয়ে
অজড়ো কান্না।এই পথিকের কাটিয়া ও যেন কাটে না,
মিথ্যা ভালো থাকার অভিনয় করিয়া ও অবসনা।
তবু ও আছি বেশ জলাঞ্জলি কাটাইয়া,
করিয়া অনুশোচনা।ভাবতে বড় কষ্ট লাগে বদলে গেছ তুমি,
অর্থ কে আজ প্রধান্য দিলে,
ভালোবাসাকে করিয়া কাকন চুরি।হঠাৎ আমি চমকে উঠলাম তোমার দেখা পেয়ে,
ঐ নয়নে পলক পড়ে হারিয়েছি নীরবে,নিঃশব্দ দুটো বাগ্ ধ্বারায় হয়নি কোনো কথা,
তবু ও কেন জানি, হাতছানি দিয়ে হৃদয়ে উঠে ব্যথা।এখন আর মায়া বাড়িয়ে কাটাই না কোনো প্রহর,
ভালোবাসার এই স্মৃতি টুকু আজ থাকুক হয়ে,
চির অমর।———-০ সুমন ০———-
2 Comments
Friends
বাহার উদ্দিন আহমেদ (শ্রাবণ)
@bahar3244
Abul Kalam Azad
@azadkalam
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor



হঠাৎ দেখা বটে; ভোলা যায় না। অভিনন্দন।