-
প্রিয়
ভালো আছিস?
অনিক ভট্টাচার্য্যপ্রিয়
ভালো আছিস
শুনলাম তোর নাকি ফুটফুটে এক সন্তান হলো?তুই তাহলে এখন মা হলি?প্রতিদিন নানা ক্লান্তির পর একাকী যখন বারান্দায় একলা অলস দুপুরে,দাঁড়াস ,যখন হাঁক দেয় ফেরিওয়ালা,তা ছাড়া আর কোন শব্দ নেই,যখন হালকা শেষ দুপুরের সোনালী আলো তোর নরম গালে ছুঁয়ে যায়,মনে পরে ফেলে আসা অতীত?ফেলে যাওয়া আমায়?জানি তোর এখন প্রকাশ্যে ভাবাও অন্যায়। আমাদের একান্তের ভালোবাসার নগরী আজ নিষিদ্ধ নগরী,তবু মনের অতি গভীরে কোথাও কি স্মৃতি বিস্মৃতি মাঝে মধ্যে তোর স্মরনে উঁকি দেয়?মনের অজান্তে উহঁ করে কেঁদে ওঠে? বা চেনা পথ,চেনা দোকান দিয়ে যেতে যেতে কখনো থমকে যাস?বের হয় দীর্ঘস্বাস?
বহু বছর পেরিয়ে গেলো তবুও আজও বৃষ্টি হয়,শীতের কাপুঁনি ধরে,গরমের তেজ আজও আছে,সবই একই আছে যেমনটি তুই ছেড়ে গেছিলি, তখন বলেছিলি সময়ের সাথে সব বদলাবে,কৌই বদলায়নিতো কিছু!বদলেছিস শুধু তুই,চাকরিটা আমি পাইনি বলে বেলা বোসের মতো বদলেছিস তুই,আচ্ছা শুনেছি নাকি তুই এখন বৃষ্টিতে ভিজতে পারিস না?কাঁপুনি দিয়ে নাকি জ্বর আসে?মনে পরে সে স্কুল শেষে বাড়ি ফিরতাম আনা দুয়েকের বস্তা আইস্ক্রীম্ খেতে খেতে পিঠে ব্যাগ,ঝমঝমিয়ে কাক ভেজা হয়ে দুজন হাত ধরাধরি করে সেই লাল দীঘির মাজার লাগোয়া দিঘীর ধারে তাকিয়ে দেখতাম দীঘির জল,আর বুনতাম স্বপ্ন,অথবা স্কুল পেরিয়ে কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ডায়মন্ডের ছোট্ট চায়ের দোকানে জমিয়ে চা আর আড্ডা,কতো শীতে নেভালের পাড়ে ডিভাইডারে পা দুলিয়ে তোর মাথা কাঁধে রেখে সুর্যাস্ত দেখেছি,বুনেছি আগামীর স্বপ্ন, সূর্যাস্ত দেখতে দেখতে,প্রায়ই শপথ নিতিস দুনিয়া বদলে গেলেও আমরা যেন না বদলায়,দেখ দুনিয়া একই আছে শপথ ও আমার আজও একই আছে বদলে গেলি শুধু তুই। দীর্ঘ বছরের বড়ো হওয়া,স্কুল থেকে কলেজ তাই তোর সাথেই সবটা,বন্ধু বল প্রেমিকা বল,অন্য কোথাও মনোনিবেশের ধারনাও ছিলো না,কল্পনাতেও ছিলোনা তুইও বদলাতে পারিস?একটু ভালো চাকরী,একটু সময়ের কমতিতে আমার অক্ষমতা কতো সহজে বুঝলি। সেদিন মনে হলো এতো বছরে আমার ভরসা শক্তি আত্মবিশ্বাস সব ভুল। আমার ওপর ভরসা ছিলোনা তোর। আজ আমি সত্যিই প্রতিষ্ঠিত। না তোকে টাকার গরম বা অহঙ্কার না,শুধু বলা সেদিনের আমাকে চেনাটা,তোর ভুল চেনা ছিলো,মজার ব্যাপার এক সময়ে যে অর্থের ,ভালো চাকরির অভাব ছিলো বলে দীর্ঘ ভরসা ভালোবাসা ছিন্ন করে চলে গেছিলি,আজ এগুলো দেখে কতোজন আমাকে পাওয়া ধন্যি মনে করে,কিন্তু আমি পারিনা,ঋতুর মতো বদলে যেতে,বদলাবো না আমি বদলাবিনা তুই এমনই বারবার বলতিস কিন্তু দেখ পৃথিবী ঠিকই আছে বদলে গেলি তুই,কিন্তু আমি ভালোবাসার শপথ ভাঙ্গিনি,কেনো জানিস?তাহলে যে মানুষ ভালোবাসা তে বিশ্বাস করবেনা,তবে আমি খুব খুশি তোর কাছে হেরে,আমার ভালোবাসা হারেনি,কারন ভালোবাসার মানুষটির সুখের মাঝে,জিৎ লেখা থাকে। এ জন্মে তো আমার কাছে আসবি না,ভালোবাসবি না,পরের জন্মে তোর অপেক্ষাতে থাকবো,আর এ জন্মের মতো দেরী করবোনা সফল হতে,কারন তোকে যে হারাতে চাইনা,ভালো থাকিস প্রিয়
। জানি অন্য সকল চিঠির মতো এটিও আমার টেবিলের ড্রয়ারে জমা হবে,আমার মৃত্যুর পর যখন তালা ভাঙ্গা হবে,খুঁজে পাওয়া যাবে এগুলো,হয়তো অবহেলায় হারিয়ে যাবে,তোর কাছে পৌঁছোবেনা,পৌঁছালেও তোর কাছে মূল্যহীন রয়ে যাবে,আচ্ছা পরে আবার লিখবো এখন ঘুমোবো ভোরের আলো ফুটতে চলেছে,
ইতি,
তোর অপ্রিয়3 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen


হয়তো একটা ছোট পাখির জন্য মন কাঁদে; তুচ্ছ কিছু। অভিনন্দন তোমাকে।