Profile Photo

অনিক ভট্টাচার্য্যOffline

  • Cholechi-Udoyer-Pathdhore
  • “মা” কে হারাতে চাইনা
    অনিক ভট্টাচার্য্য

    আমার টাকা চলে যাক ভাবিনা ,
    আমার ঘর বাড়ি চলে যাক ভাবিনা,
    আমার ক্ষমতায় সব গড়বো আবার, তাই ভাবিনা।
    শুধু মা হারালে,তাকে আর পাবোনা,
    দুনিয়ার সব সম্পদ দিয়ে তাকে পাবোনা।
    টাকা দিয়ে বালিশ পাবো মায়ের কোল পাবোনা।
    টাকা দিয়ে ঘর পাবো পাবোনা বাসা,
    যে বাসায় ছড়িয়ে থাকে মায়ের ভালোবাসা।
    একদিন মহল গড়বো,চড়বো দামি গাড়ি,
    কিন্তু টাকায় পাবোনা মায়ের গন্ধ মাখা শাড়ি।
    বছর গড়িয়ে একে সব যায় চলে ,
    এইতো সেদিন বাবা গেলো চলে।
    ভয় হয় একদিন যদি উঠে দেখি শুন্য পরে বিছানা,
    শূন্য পরে ঘর, নেই কোথাও মায়ের মুখখানা।
    সেদিন ভয় পেলে কোথায় যাবো?
    মন খারাপে কার আদর পাবো?
    মা আমাকে ভালোবাসে কিন্তু বলেনা।
    শত কষ্টেও মা কোনদিন কাঁদেনা।
    সব সময় হাসিমাখা মুখ,
    দুষ্টুমি আর সরলতায় ভরা মুখ।
    মা আমায় আগলে রাখতে চায় বুকের মাঝে,
    আমার সাথেই বকবক দিবা থেকে সাঁঝে।
    আমার বন্ধু বটে সে ছোট্ট বেলা থেকে,
    কষ্টের মাঝেও হাসতে দেখেছি সেই ছোট্ট বেলা থেকে।
    আমার কাছে টাকা ,গাড়ি সব মূল্যহীন,
    মা ছাড়া সব আলোই আমার জন্য ক্ষীন।
    বাবা যেদিন গেলো চলে,হুট করে না বলে,
    জলের ধারা ঝরতে দেখেছি চোখ থেকে গালে।
    জন্মের পর এটাই প্রথম মায়ের চোখে জল।
    সব হারিয়ে মা আমার হয়েছিলো নিশ্চল।
    সেদিন কষ্টেও ভয়ে কুকঁড়ে গেছি,
    মায়ের দিকে চেয়ে ভয় পেয়েছি।
    দেখেছি ভবিষ্যতের ভয়াল রেখা,
    যা আমার অদৃষ্টের রেখা।
    মাকে কোনদিন চাইনা হারাতে তাইতো এতো ডড়াই,
    মা যেন থাকে আমার কাছে,আর কিছু না চাই।

    6
    4 Comments

Friends

Profile Photo
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
Profile Photo
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Profile Photo
Tahmina-Shikha
@tahmina-shikha
Profile Photo
MD-Naimul-Islam
@md-naimul-islam
Profile Photo
charumannan
@charumannan
Profile Photo
Mehebub-Hasan
@mehebub-hasan
Profile Photo
Omar Faruk Rayhan
@rayhanpoet
Profile Photo
Arif Muslimeen
@arif-muslimeen
Skip to toolbar