Profile Photo

__ariyan__Offline

  • Ariyan
  • Profile picture of __ariyan__

    __ariyan__

    • 5 years, 2 months ago

    আমার বাসা থেকে মিনিট পাঁচেক পথ পেরোলে একটা নার্সারি বাগান দেখতে পাওয়া যায়।প্রতিবার দুর থেকেই দেখে যাই কিন্তু ভিতরে প্রবেশ হয় না।সত্যি বলতে দরকারও পরে না। একদিন মানিপ্লেন্ট গাছ খুঁজতে গেলাম আপুর সাথে। নার্সারি টা বেশ সুন্দর করেই সাজানো।আমি এর ফুল গাছের সাইডটায় গেলাম। সারি সারি ফুল গাছ,প্রতিটি গাছেই ঝাঁক বেঁধে ফুল ফুটে আছে। এর এক একটি গাছে নির্দিষ্ট ফুলই ফুটে আছে।এটাই স্বাভাবিক।তাই গাছগুলোর মধ্যে আমরা বিভেদ করতে পারি। একটা গাছে আপনি কখনোই অনেক রকম ফুল দেখবেন না।এমনকি গোলাপ গাছও বিভিন্ন রকমের।প্রতিটিই অন্যটির থেকে আলাদা।লাল গোলাপের গাছে কখনো সাদা কিংবা হলুদ গোলাপ পাওয়া যায় না। আমার পছন্দ হলো নিচের সারিতে রাখা কিছু ঘাসফুলের গাছ। ছোট পাতা ছোট ফুল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ভাবলাম আপুরও পছন্দ হলে একটা নিবো। আপু দেখে বললো না ফুল গুলো খুবই ছোট আর তেমন কোন গন্ধও নাই। এরচেয়ে গোলাপ কিংবা রজনীগন্ধা নিতে পারিস। আপুর কথা শুনে কাজী মোতাহার হোসেনের একটা কথা মনে পরলো। কিছু দিন আগেই পড়েছিলাম জীবন ও বৃক্ষ প্রবন্ধতে।কাজী সাহেব সেখানে রবীন্দ্রনাথকে এক প্রকার কটাক্ষ করেই বলেছিলেন রবীন্দ্রনাথ মানব জীবনকে প্রবাহমান নদীর সাথে তুলনা করলেও জীবনের প্রকৃত অর্থ বৃক্ষের সাথে তুলনা করলেই বোঝা যায়।এই যেমন আমার আপু ঘাসফুলের মাঝে গোলাপ কিংবা রজনীগন্ধার সুঘ্রাণ আশা করে। তেমনই আমাদের অভিভাবক শ্রেণিও তাদের সন্তানদের সকল গুনে গুনানিত্ব হিসেবে দেখতে চায়। অমুকে প্রথম হচ্ছে তোমাকেও হতে হবে, অমুকে শহরের সবচেয়ে ভালো শিক্ষকের কাছে পড়ছে তোমাকেও পড়তে হবে……… তাদের আশা আমরা যা পারিনি সেটাই আমাদের সন্তান করে দেখাবে। কিন্তু তাদের যদি এই প্রশ্ন করা হয় তারাই যা করতে পারেনি তা তাদের সন্তানরা কিভাবে করবে তবে তাদের রক্ত মাথায় গড়ায়, চোখ লাল হয়ে যায়। কখনো তাদের পাঁচ আঙুলের ছাপও সেই প্রশ্নকর্তার মুখে দেখা মেলার সম্ভাবনা থাকে।

    27
    14 Comments
Skip to toolbar