Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 9 months ago

    “শেষ বার্তা”
    ভয়ের শরীর নিস্তব্ধতায় ঘেরা,
    মৃত্যু দরজায় নাড়ছে কড়া,
    আমার শরীর কাফনে মোড়া,
    তোর দু চোখ জলে ভরা,
    শোকে তুই বাকরুদ্ধ,
    আমার আত্মা কাঁদে, দেহ নিস্তব্ধ,
    সুখ কুটিরের প্রদীপ কোথায়?
    প্রদীপ আছে আলো না দেয়,
    ভয় ছিল আমার তোকে নিয়ে,
    আমি গেলে তোর হাসি যাবে পালিয়ে,
    ভয়খানা আমার সত্য হলো,
    আমার প্রিয়োর কপাল পুড়লো,
    স্মৃতির কৌটায় আমায় রাখিস,
    মনে পড়লে আদর মাখিস,
    অনুভূতি পালিয়ে বেড়ায়,
    স্মৃতির প্রজাপতি ডুবে মরীচিকায়,
    তোর অশ্রু কে মুছে দিবে?
    আমার মতো আপন ভেবে,
    প্রিয়ো তুই কি ভালো আছিস?
    চোখের জল আমার রুমালে মুছিস,
    সময় আমার যাচ্ছে ফুরিয়ে,
    কাঁদছি তোকে বুকে জড়িয়ে,
    আমার পাঞ্জাবিটার যত্ন করিস,
    নামাজ পড়ে দোয়া করিস,
    পছন্দের শাড়িটা ক্ষণিক পড়িস,
    চোখ দুটো তে কাজল মাখিস,
    তোর কান্নাকে আড়াল করিস,
    আমার শেষ বার্তা পরোখ করিস।
    ,,,,,,,,,,
    “তোকে আপন করেছিলাম, তোর কষ্ট হতে দিবো না
    বিধাতার লেখা সুখ, আমার কপালে সইলো না”

    —–তানভীর তীব্র

    15
    8 Comments
Skip to toolbar