-
রাতের রাণী
বাধন অধিকারী
কতবারই তো গেলাম তোমাদের শিশ্নের কাছে
এখন আর কোন আনন্দ খুঁজে পাই না!!!
বিষাদের ঝাঁঝও নেই।প্রথম যেদিন আসলাম এই দুয়ারে
আমার চোখ দুটো বাঁধা ছিলো প্রেমিকের মায়া জালে…..!
আমার প্রেমিক আমাকে দেখতে দেয় নি
সেদিন পূর্ণিমা নাকি অমাবস্যা ছিলো সেটাও ভালো মনে নেই
এখন প্রতিরাতই আমার কাছে কালো কালো লাগে…….
জ্যোৎস্নার আলো এখন বিষাদময় আলোর মতো লাগে।
এখন যারা আমার প্রেমিক
তারা কেবল আমাকে সুখই দেয় না
বরং মোটা মোটা টাকাও দেয়।বিজয় স্মরণী বা সংসদ ভবন
সম্প্রীতি শিখিয়েছে খুব…….
তাবুগুলো যেন সুখের আতর ঘর
সাহেবের ছেলেরা আসে যায়
কিন্তু
গালি দিতে ভোলে না। অমাবস্যার রাত পূর্ণিমার মতো লাগে
দিনের আলোই আসলেই তাদের চরিত্রে ফসকা পড়ে।স্মৃতি হয়ে থাকুক বিজয় স্মরণী,
বিজয় তো তাদেরই যারা আজ রাতের রাণী।2 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
আব্দুল্লাহ
@g-m-abdulah
অনিক ভট্টাচার্য্য
@cholechi-udoyer-pathdhore
Nipun Chandra
@nipunch
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


নারীর অধিকার নারীকেই অর্জন করতে হবে।