Profile Photo

Md. Parvez KhaledOffline

  • parvez
  • Profile picture of Md. Parvez Khaled

    Md. Parvez Khaled

    4 years, 9 months ago

    এই ভাদ্রের ভর দুপুরে রোদ যখন মাথার উপর যেন এক খড়গের মত মনে হয়,
    তখন ঝর ঝর বৃষ্টি আবার প্রায়ই বিরক্তি ও লাগে। গেরামের উদাম বিল গুলো তখন বর্ষার ভরা জলকে যেন আস্তে আস্তে বিদায় জানায়। জল নামতে শুরু করলে জলের নীচের উদ্ভিদ গুলো ভেসে উঠতে শুরু করে। পাশের গ্রামের বালক গুলো দুষ্টুমীতে মায়ের বকুনী খেয়ে বাকি, জাল নিয়ে নেমে পড়ে বিলে মাছ ধরার আনন্দে আর মাকে খুশী করার নিমিত্তে মাছ ধরে বাড়ীতে নিয়ে যাবার এক অনাবিল খুশীতে। কচুরীপানা আর জলের জলজ সোদা গন্ধে তাদের কি যে এক আনন্দ! বাড়ী ফিরে এসেই মায়ের হাসি মাখা মুখ, নতুন করে মাছ ভাজা আর মায়ের হাতের রান্না খাওয়ার কি যে সাফল্য! প্রকৃতির কোলে পালিত এসব শিশুদের জীবন প্রকৃতির মাঝেই আনন্দের ও সাফল্যের হোক। কোন কৃত্রিমতা আর অনাদরের হাতছানি তাদের থেকে যোজন যোজন দূরে থাক। এই প্রত্যাশা করি।

    4
    4 Comments

Friends

Profile Photo
Sumaiya Binte Mostofa
@sumaiya-binte-mostofa
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Skip to toolbar