-
পরীদের জঙ্গল
একদিন হাঁটছি। হাঁটতে হাঁটতে হাঁটতে বন…
কয়েকটা ঘর; পেরিয়ে আবার ছোট ক্ষেত
তারপর, কয়েকটা ছোট ছোট কুয়া, তলদেশে পানি
সেখানে ব্যাঙ ডাকে, মাছের শব্দ শোনা যায়
আমার একটা এ্যাকুরিয়ামের কথা মনে পড়ে
সেখানে রঙিন মাছ ছিলো, কালো কালো ফোট গায়েপথে একটা নদী পড়ে; তারপর সবুজ ক্ষেত
সরষের ফুল তারপর কৃষকের জ্বালানো আগুন
খই ফোঁটা তারার মেলা আকাশে, রাত হয়ে গেছে
আমি হাঁটছি রাতের রেখা ধরে, পরীদের বাগানে!
একবার সমুদ্রের শব্দ শুনলাম, একবার উড়ে গেলো
মনে হলো একটি তারার পতন, হাত ঘড়িতে সময়
চাঁদের আলোর সাথে মিলে গেলো, আমি দ্রুত হলাম
একটু পর ফজরের আযান পড়বে, তারপর বিশ্রাম!ঘুম হতে জেগে দেখি সন্ধ্যা ছুঁইছুঁই, তড়িঘড়ি করি
জোগাড় হয়ে হাতে লাঠি নিলাম, ব্যাগে পানি।
বাড়িটা সুন্দর ছিলো মনে মনে বাতাসে মন দিলাম
সূর্যের দিকে তাকালাম, আলো নরম হয়ে আসছে।
বেড়িয়ে পরলাম সূর্যাস্তের দিকে; চাঁদের দেখা পাবো
আজ পথে বাঁশের বাগান, তারপর শনখোলা, তারপর বিল
মাঝিদের সাথে আজ কোন কথা নাই, পাখিরা ঘুমাক
আমি চুপিচুপি চলে যাবো…পথের ধারের মানুষগুলো আজ নাই। শুনশান নীরবতা
চোখের সীমায় কোন বাতি নাই, চাঁদ সাথী শুধু,
আমি চেয়েচেয়ে দুধারে আর উপরে আকাশে
দেখি দূরে দূরে বাঁশবনে অদ্ভূত ছায়া খেলা করে
চারপাশে আলোর মিছিল, মিনারের মত উপরে উঠেকী মিষ্টি সুর ভেসে আসে কানে! জুড়ায় পরাণ
কান পেতে শুনতে ইচ্ছা করে, আর শুনি কণ্ঠ
এ কার? যুবক? নাকি যুবতী? নাকি উভয়-ই? কী কয়!
আমার-ই নাম মনে হয়, ওরা জানে নাকি আমায়!ওরা কয়, শোন পরিব্রাজক, ‘আসিয়াছো যেই হেতু
তাহা লুপ্ত; পাখা আছে ঐ কবরের পাশে, নীমতলায়!
দেখে যাও, ঘ্রাণ পারো নিয়ে যাও, জামাটা দেবো না!’-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Mahbub Al Hasan
@mahbubkfdj
Aziza Pushpo
@aziza-alam-pushpo
Mahu Mahbub
@mahumahbub
মেহেদী হাসান সুজন
@sujon
Md Salmanur Rahman
@mdsalman154191
Ami Tubelight Bolchi
@ami-tubelight-bolchi
Latifur Rahman Pramanik
@latifur-rahman
হাসান কাবীর
@tauras40



কবির কল্পনায় ভেসে গেছি দুর-বহুদূর। আরো দূরে যেতে চাই। শুভেচ্ছা নেবেন।