-
নক্ষত্র___
মনে পড়ে নক্ষত্রের রাত
বিভীষিকাময় হাতের ছোয়ায় উঠেছিলো জেগে
মৃত তারার ভীড়ে শোকাহত প্রদীপের শশী
স্মৃতির মতো মরে যায় বহুদিন বাদে।আঙুলের ফাকে গলিয়ে আঙুল
আদুরে মুখের আদল চেয়েছিলো এই পানে।
তুমি কি চাইতে আমায়-আমার মতো
যেমন সমুদ্রদয়িতা পেতে চায় নীলা দ্র সায়ব।মিশরের পিরামিড ছেড়ে নীল নদের বিষন্ন বাতাসে ডানাকাটা ফরিঙের মতো দুলছি শতাব্দীর পরে
অপেক্ষায়,অনাদরে লালিত বৃক্ষের মতো দমকা হাওয়ায়।প্রেমের ঈপ্সা টানে
ক্ষয়ে ক্ষয়ে যায় ঋক্ষ
সেদিন গিয়েছে উদার ভালোবাসা পাবার।
মহাকর্ষের মতো টানছে তারদিকে ফিরে ফিরে আসি এই পথে
বাতাসে মিশে আছে সে কোনো বিকেলের বিষন্ন রৌদ্রে।আধার বিছানো রাতের পরে উষা ঘরে ফেরে
লেগে আছি আদিগন্ত দৃষ্টি ধরে
কেউ কি আসে পুরোনো পথের টানে।2 Comments
Friends
মুহাঃ আবুবকর ছিদ্দিক
@abubokargmail-com
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
শওকত শাফি
@showkotshafi
Hasan Joy
@hasan-joy

ভালো লাগার মতো লেখা। আরো পড়তে চাই।