Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    শুন্যস্থান টা পূরণ না করলেও পারতে,
    দু’টো কথা শুনিয়ে দুরদুর করে তাড়িয়ে দিলেও পারতে,
    আমি না হয় বাকি জীবন টা একাই কাটাতাম,
    আমায় দেখেও না দেখার ভান করলেও পারতে।
    =========================================
    যেতে না দিয়ে অযথাই রেখে দিলে চোখের সামনে,
    তোমার চোখ, আমায় কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়,
    চোখের মনি হতে তো চাইনি আমি, চেয়েছি বলো?
    আমায় চোখের কালো দাগ বানিয়ে, না রাখলেও পারতে।
    =========================================
    ঐ মনে তো কোন স্থান ও আমি চাইনি, লজ্জায়!
    আমায় শ্রদ্ধা করে ঐ মনে একটু স্থান, না দিলেও পারতে।
    =========================================
    যেহেতু দিয়েছো, সেটা তোমার শ্রদ্ধা,
    সেটার সম্মান রাখা, আমার শ্রদ্ধা।
    =========================================
    এ আনন্দ অনুভব করে বলি,
    হে ঈশ্বর, জীবনের পর মৃত্যু, না দিলেও পারতে।
    =========================================
    কবিতা – শ্রদ্ধা
    – তানভীর আলম হীরা – ২৭/০৬/২১ (ভোর ৪ টা)

    8
    2 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar