Profile Photo

Abu Sayed KhanOffline

  • Abu-Sayed-Khan
  • Profile picture of Abu Sayed Khan

    Abu Sayed Khan

    • 5 years, 2 months ago

    অবিশ্বাসের আর্তনাদ – বিশ্বাসের প্রশান্তি ও শেষ হাসি

    মহিমান্বিত কুরআন আমাদেরকে ধৈর্য বা ছবরের শিক্ষা দেয়। আমরা যা জানতাম না তা জানিয়ে আমাদের সৃষ্টির সূচনা, পৃথিবীতে এক নির্দিষ্ট মেয়াদে জীবন-যাপন করে তারপর আবার স্রষ্টা সমীপে বিচার-ফয়সালার মাধ্যমে স্থায়ী অর্জনের সুদীর্ঘ পথ-পরিক্রমার সংবাদ প্রদান করে। আমরা যদি কুরআন বিমুখ হই তবে কেবলমাত্র মুখে আল্লাহ-আখিরাত স্বীকার করে নেয়ার পরও লাভ-ক্ষতির জন্য শুধু এই পার্থিব জীবনটাকেই দেখতে পাব, বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার সাথে এর বাইরের অদৃশ্য এক জগতের অংক মেলাতে ব্যর্থ হবো। এক মানবজীবনের দেনা-পাওনা, আশা আকাঙ্খার প্রাপ্তি-অপ্রাপ্তি কেবলমাত্র পৃথিবীর এই ক্ষণিক জীবনের আপাত কার্যকারণ বা মেয়াদের উপরেই নির্ধারিত হয় না।

    নাস্তিক্য, নৈরাশ্য ও নিরর্থবাদ

    ১৯৪৮ সালে লিখিত নোবেল বিজয়ী লেখক স্যামুয়েল বেকেটের (১৯০৬-১৯৮৯) ‘ওয়েটিং ফর গডো (Waiting for Godot)’ একটি আবসার্ড নাটক যেখানে স্রষ্টার অস্তিত্ব বা ওয়াদাকে প্রহসনে পরিণত করা হয়েছে। নাটকের গডো প্রকৃতপক্ষে God বা স্রষ্টারই এক কল্পমূর্তি। নাটকের দু’টি চরিত্র ভ্লাদিমির ও এস্ট্রাগন ‘গডোর’ দেখা পাওয়ার প্রতীক্ষায় কষ্টের প্রহর গুনতে থাকে, যদিও শেষপর্যন্ত তার সাক্ষাত তাদের ভাগ্যে জোটে না।

    গডোর জন্য অপেক্ষা নাটকের প্রধান বিষয় আর তার শেষ অবধি না আসা প্রতীক্ষার অনলকে আরো বেশি যন্ত্রণাময় করে। বিভ্রম ও বিভ্রান্তিতে তলিয়ে যায় অপেক্ষাকারীরা। এটা যেন আমাদের সবার প্রতিদিনকার প্রতীক্ষার কথা বলে যে আগামীকাল কিছু না কিছু ঘটবে। সেই আগামীকাল আর শেষ হয় না, অনন্তকাল ধরে আমাদের এই আগামীকালের জন্য প্রহর গোনা চলতে থাকে। আগামীকালের নামে আমরা এক অনিশেষ বর্তমানের মাঝে আটকে থেকে কারো জন্য, কিছুর জন্য অপেক্ষমাণ কিন্তু সেই অপেক্ষা অনন্তকালের মতো আমাদের না পাবার বেদনায় বিদ্ধ করে। – সাদিক ইসলাম

    নাটকের সর্বত্র মানুষের আশা-আকাঙ্খার বিপরীতে যে হতাশা, নৈরাশ্য আর অস্থিরতা জীবনের প্রতিচ্ছবিরূপে প্রকাশমান তাই শেষপর্যন্ত মানবজীবনের শূন্যতা বা নিরর্থবাদ (Nihilism) হিসেবে আবির্ভূত হয়। এজাতীয় নাস্তিক ও নৈরাশ্যবাদীরা জীবনের হিসাব মেলাতে না পারলে কখনও কখনও আত্মঘাতী হয়ে ওঠে।

    অনুরূপ অবিশ্বাসের ধারক-বাহক স্টিফেন হকিংরা যা কিছু অবিশ্বাসী উচ্চারণ করেন, তার উত্তর কুরআনে আগেভাগেই জানিয়ে দেয়া হয়েছে। স্টিফেন হকিং বলেন, “স্বর্গ ও পরকাল বলতে কিছু নেই। মানুষের ব্রেন অনেকটা কম্পিউটারের মতো। কম্পিউটারের যেমন বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়, মানুষের ব্রেনও তেমনি। এর বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেওয়াটাই মৃত্যু। এ ছাড়া এর বাইরে আর পরকাল বলে কিছু নেই”। হকিং আরও বলেন – “মহাবিশ্ব সৃষ্টির পেছনে ঈশ্বরের কোন ভূমিকা নেই। মহাবিশ্ব পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি অনুসরণ করে স্বতস্ফুর্তভাবে তৈরি হয়েছে। মহাবিশ্বের উৎপত্তি এবং অস্তিত্বের ব্যাখ্যায় ঈশ্বরের আমদানি একেবারেই অযথা”। কুরআন এই জাতীয় সম্প্রদায়কে মূর্খ বা জাহিলদের অন্তর্ভূক্ত বলে সম্বোধন করেছে।

    فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا * ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَى

    অতএব যে আমাদের উপদেশ থেকে ফিরে যায় এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় তোমার রব্ব ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। -৫৩:৩০

    وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ وَمَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ

    তারা বলে, আমাদের পার্থিব জীবনই তো শেষ; আমরা মরি ও বাঁচি, আর মহাকালই আমাদেরকে ধ্বংস করে। তাদের কাছে এ ব্যাপারে কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমান করে কথা বলে। -৪৫:২৪

    أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ

    তারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা? -৫২:৩৫

    هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

    তিনিই আল্লাহ তা’য়ালা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। -৫৯:২৪

    فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا يَذْرَؤُكُمْ فِيهِ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ

    তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরূপ নয়। -৪২:১১-১২

    اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ * لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالَّذِينَ كَفَرُوا بِآَيَاتِ اللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ * قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ

    আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন। আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত। বলো, হে মুর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করছো? -৩৯:৬২-৬৪

    ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ

    তিনি আল্লাহ, তোমাদের রব্ব, সব কিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? -৪০:৬২

    উত্তমাদর্শ নবীগণের বিশ্বাসের ব্যাপ্তি

    কুরআনে কঠিন বিপদাপদের মুখেও মহান নবীগণের নির্বিকার চিত্তে তা সয়ে যাওয়া এবং একমাত্র আল্লাহর উপরই শেষ পর্যন্ত আস্থা রাখার শিক্ষা ও সুফল আমাদের জানিয়ে দেয়া হয়েছে দৃষ্টান্ত স্বরূপ; আর যেন আমরা তাঁদেরকে আমাদের জীবনাচরণে স্মরণে রাখতে পারি তার তাগিদ প্রদান করা হয়েছে।

    وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ * فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآَتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ

    এবং স্মরণ করো আইউবের কথা, যখন তিনি তাঁর রব্বকে আহবান করে বলেছিলেনঃ আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান। অতঃপর আমরা তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁর দুঃখকষ্ট দূর করে দিলাম এবং তাঁর পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশতঃ – আর এটা ইবাদত কারীদের জন্যে উপদেশ স্বরূপ। -২১:৮৩-৮৪

    وَنُوحًا إِذْ نَادَى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ * وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآَيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ

    এবং স্মরণ করো নূহকে; যখন তিনি এর পূর্বে আহবান করেছিলেন। তখন আমরা তাঁর দোয়া কবুল করেছিলাম, অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম। এবং আমরা তাঁকে ঐ সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল। নিশ্চয়, তারা ছিল এক মন্দ সম্প্রদায়। অতঃপর আমরা তাদের সবাইকে নিমজ্জত করেছিলাম। -২১:৭৬-৭৭

    وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِنَ الصَّابِرِينَ * وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ * وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ * فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ

    এবং ইসমাইল, ইদরীস ও যুলকিফলের কথা স্মরণ করো, তাঁরা প্রত্যেকেই ছিলেন সবরকারী। আমি তাঁদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভূক্ত করেছিলাম। তাঁরা ছিলেন সৎকর্মপরায়ণ। এবং মাছওয়ালার কথা স্মরণ করো, তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে গ্রেফতার করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার। অতঃপর আমরা তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমরা এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। -২১:৮৫-৮৮

    وَاذْكُرْ عِبَادَنَا إبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ أُولِي الْأَيْدِي وَالْأَبْصَارِ * إِنَّا أَخْلَصْنَاهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِ * وَإِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْأَخْيَارِ * وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِنَ الْأَخْيَارِ * هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآَبٍ

    আর স্মরণ করো আমাদের দাস ইবরাহীম ও ইসহাক ও ইয়াকুবকে, তাঁরা ছিলেন ক্ষমতা ও অন্তদৃষ্টির অধিকারী। নিঃসন্দেহে আমরা তাঁদের বানিয়েছিলাম এক অকৃত্রিম গুণে নিষ্ঠাবান – পরকালের বাসস্থানের স্মরণ। আর তাঁরা নিশ্চয়ই আমাদের কাছে ছিলেন মনোনীত ও সর্বোত্তমদের অন্তর্ভুক্ত। আর স্মরণ কর ইসমাইল ও ইয়াসাআ ও যুলকিফলকে, কারণ তাঁরা সবাই ছিলেন সর্বোত্তমদের অন্যতম। এ এক স্মারকগ্রন্থ, আর নিশ্চয়ই ধর্মভীরুদের জন্য তো রয়েছে উত্তম গন্তব্যস্থল। -৩৮:৪৫-৪৯

    وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِنَ الْأَخْيَارِ

    আর স্মরণ কর ইসমাইল ও ইয়াসাআ ও যুলকিফলকে, কারণ তাঁরা সবাই ছিলেন সর্বোত্তমদের অন্তর্ভূক্ত। -৩৮:৪৮

    قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ قَالَ كَذَلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ

    তিনি (যাকারিয়া) বললেন হে রব্ব! কেমন করে আমার পুত্র সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধ্যা। বললেন, আল্লাহ এমনিভাবেই যা ইচ্ছা করে থাকেন। -৩:৪০

    إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا * قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا * وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا * يَرِثُنِي وَيَرِثُ مِنْ آَلِ يَعْقُوبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا * يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَى لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا * قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا * قَالَ كَذَلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا

    যখন সে (যাকারিয়া) তাঁর রব্বকে আহবান করেছিল নিভৃতে। সে বললঃ হে আমার রব্ব, আমার অস্থি বয়স-ভারাবনত হয়েছে; বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে; হে আমার রব্ব! আপনাকে ডেকে আমি কখনও বিফল মনোরথ হইনি। আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার রব্ব, তাকে করুন সন্তোষজনক। হে যাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে আমি কারও নামকরণ করিনি। সে বললঃ হে আমার রব্ব, কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধ্যা, আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেনঃ এমনিতেই হবে। তোমার রব্ব বলে দিয়েছেনঃ এটা আমার পক্ষে সহজ। আমি তো পুর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। -১৯:৩-৯

    وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ * فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

    এবং যাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার রব্বকে আহবান করেছিল; হে আমার রব্ব আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিশ। অতঃপর আমরা তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। -২১:৮৯-৯০

    একই কথা নবী ইবরাহীমের জন্য আরও বেশী প্রযোজ্য যাকে বহু পরীক্ষা ও প্রতীক্ষার পর শেষজীবনে সন্তান দান করে আবার তাঁকে যবাহ করার অভূতপূর্ব পরীক্ষায় ফেলেছিলেন – তারপরও সেইসব মহান মানবসন্তানগণ আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থায় অটল থেকেছেন; আর তাঁরা টলে যান নি।

    আমাদের পার্থিব নিয়মের হিসেবে না মিললেও আল্লাহর হিসেবে যদি তা বিদ্যমান থাকে, তবে যে কোন প্রাপ্তি যে কোন সময় পাওয়া সম্ভব। তাই সন্তান লাভের বিষয়ে যখন মারইয়াম, ইবরাহীম পত্নী ও যাকারিয়া পত্নী বিস্ময় প্রকাশ করেন তখন আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসের প্রতি বিশ্বস্ত থাকার জবাব আসে। বাহ্যত অযোগ্যতাকেও আল্লাহ যোগ্যতায় রূপান্তরিত করতে সক্ষম।

    فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ * فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ * قَالُوا كَذَلِكَ قَالَ رَبُّكِ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ

    তারা (মালাইকাগণ) তাঁকে (ইবরাহীমকে) একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা। তারা বললঃ তোমার রব্ব এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। -৫১:২৮-৩০

    قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا * قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا * قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آَيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا

    সে (মালাইকা) বললঃ আমি তো শুধু তোমার রব্বের প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব। মারইয়াম বললঃ কিরূপে আমার পুত্র হবে, যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি কখনও ব্যভিচারিণী ছিলাম না? সে বললঃ এমনিতেই হবে। তোমার রব্ব বলেছেন, এটা আমার জন্যে সহজসাধ্য এবং আমরা তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমাদের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। -১৯:১৯-২১

    আল্লাহ সকল অতীত প্রাপ্তিকে একসাথে হাজির করতে সক্ষমঃ ‘আছাল্লাহু আইয়্যাতিয়ানি বিহিম জামিয়া

    নবী ইয়াকুব প্রিয় শিশু সন্তান ইউসুফকে হারিয়ে বছরের পর বছর সবর করেছেন, এমন সবর যেখানে আল্লাহর প্রতি কোন অভিযোগ ছিল না। পরিবার পরিজন ও পাড়া-প্রতিবেশীর কাছ থেকে অনেক তিক্ত ও কটু কথা শুনেছেন। যন্ত্রণার দহনে পুড়ে খাক হয়েছেন, চক্ষু নিষ্প্রভ হয়েছে।

    অবিশ্বাসে আর্তনাদ বা হাহাকার করে ওঠা জ্ঞানীর পরিচয় নয়; বিশ্বাসের স্থিতি এবং প্রশান্তি জ্ঞানবানদের লক্ষণ। নবী ইবরাহীমের বংশধর নবী ইয়াকুব তেমনই এক সম্মানিত ও অনুগৃহীত বান্দা ছিলেন। তিনি গভীর বিশ্বাস পোষণ করতেন আল্লাহর প্রতি আর হতাশ হয়ে যাওয়াকে তিনি সম্পূর্ণ প্রত্যাখ্যান করতেন। তাই যখন ইউসুফের বিষয়ে তাঁর ভাইয়েরা তাঁকে এক মিথ্যা গল্প উপস্থাপন করল, তখন তিনি কোন প্রকার উন্মাদনা বা অসংলগ্ন আচরণ করেন নি। কেননা তিনি সত্যিকারের জ্ঞানী ব্যক্তি ছিলেন।

    وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

    আর নিঃসন্দেহে তিনি (ইয়াকুব) অবশ্যই ছিলেন জ্ঞানের অধিকারী যেহেতু আমরা তাঁকে জ্ঞানদান করেছিলাম, কিন্তু অধিকাংশ লোকেই জানে না। -১২:৬৮

    وَجَاءُوا عَلَى قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ

    এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল। (ইয়াকুব) বললেনঃ এটা কখনই নয়; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে। সুতরাং এখন সবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছো, সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। -১২:১৮

    যখন অনেক বছর বাদে ইউসুফের আর এক সহোদর ভাইকেও তারা ওয়াদা মাফিক পিতার কাছে ফিরিয়ে আনতে ব্যর্থ হলো, তখনও নবী ইয়াকুব একই প্রতিউত্তর দিয়েছিলেন। বিষয়গুলোর বর্ণনা হয়ত সহজ, বাস্তবে সেই ধৈর্যধারণ করে দেখানো এক কথায় দুঃসাধ্য – যা নবী ইয়াকুব প্রদর্শন করে আমাদের জন্য উত্তম আদর্শ বা উসওয়াতুন হাসানাহ গণ্য হয়েছেন।

    قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ عَسَى اللَّهُ أَنْ يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ

    তিনি বললেনঃ কিছুই না, তোমরা মনগড়া একটি কথা নিয়েই এসেছ। এখন ধৈর্যধারণই উত্তম। সম্ভবতঃ আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন; তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাময়। -১২:৮৩

    وَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ * قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّى تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ * قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ * يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْئَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ

    আর তিনি তাদের থেকে ফিরলেন ও বললেন – হায় আমার আফসোস ইউসুফের জন্য! আর তাঁর চোখ সাদা হয়ে গিয়েছিল শোকাবেগ বশতঃ, যদিও তিনি সংবরণকারী ছিলেন। তারা বলল, দোহাই আল্লাহর! তুমি ইউসুফকে স্মরণ করা ছাড়বে না যে পর্যন্ত না তুমি রোগাক্রান্ত হও, অথবা প্রাণত্যাগী হয়ে যাও। তিনি বললেন – আমার অসহনীয় দুঃখ ও আমার বেদনা নিবেদন করছি আল্লাহরই কাছে, আর আমি আল্লাহর তরফ থেকে যা জানি তা তোমরা জান না। হে আমার ছেলেরা! তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ কর, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে অবিশ্বাসী মানুষ ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। -১২:৮৪-৮৭

    وَلَمَّا فَصَلَتِ الْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ لَوْلَا أَنْ تُفَنِّدُونِ * قَالُوا تَاللَّهِ إِنَّكَ لَفِي ضَلَالِكَ الْقَدِيمِ * فَلَمَّا أَنْ جَاءَ الْبَشِيرُ أَلْقَاهُ عَلَى وَجْهِهِ فَارْتَدَّ بَصِيرًا قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

    আর যখন যাত্রীদল বেরিয়ে পড়ল তখন তাদের পিতা (ইয়াকুব) লোকজনকে বললেন, নিঃসন্দেহে আমি ইউসুফের ঘ্রাণ টের পাচ্ছি, যদিও তোমরা আমাকে মতিচ্ছন্ন মনে কর। তারা বলল – আল্লাহর কসম! আপনি নিঃসন্দেহে আপনার পুরনো ভ্রান্তিতেই রয়েছেন। অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল, সে জামাটি তাঁর মুখে রাখল। অমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। বললেনঃ আমি কি তোমাদেরকে বলি নি যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না? -১২:৯৪-৯৬

    নবী ইউসুফও অশ্লীলতা থেকে বাঁচতে কারাগারকে নিজের জন্য অধিকতর পছন্দ করেছিলেন। একই পিতার ঔরশজাত ভাইদের দ্বারা ভয়ানক চক্রান্তের পরও সেই ভাইদের তিনি নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। সেই ইউসুফকে আল্লাহ সর্বোত্তম পন্থায় ফিরিয়ে দিয়েছিলেন সম্মান, মর্দাদা আর তাঁর পুরো পরিবার। আর তাঁর ঘটনাকে করেছেন বিশ্ববাসীর জন্য সর্বোত্তম কাহিনি বা আহসানাল কাছাছ।

    قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ

    ইউসুফ বললঃ হে রব্ব তারা আমাকে যে কাজের দিকে আহবান করে, তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব। -১২:৩৩

    قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ

    তিনি বললেন, তোমাদের বিরুদ্ধে আজ কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনিই তো সব মেহেরবানদের চেয়ে অধিক মেহেরবান। । -১২:৯২

    নবী ইয়াকুব পরম ধৈর্যধারণের মাধ্যেম পরিবার ও সন্তানদের কাছে তাঁর দৃঢ়বিশ্বাস ঘোষণা করেছিলেন, “হতে পারে আল্লাহ ওদের সবাইকে আমার কাছে এনে দেবেন”, আরও বলেছিলেন, “আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না”। নবী আইউবের মতো নবী ইয়াকুবকে তাঁর কাঙ্খিত প্রার্থনার চেয়েও অধিকরূপে আল্লাহ তাঁর মহান প্রতিদান ফিরিয়ে দিয়েছিলেন আর পরকালে তাঁরা সকলে অতি সম্মানিত বান্দাদের অন্তর্ভূক্ত।

    শৈশব, কৈশোর, যৌবন বা জীবনের এক বিশাল অংশ দুঃখ-কষ্টে আর রোগ-শোকে পার করে এই মহামানবদের কেউ কোন এক অবিশ্বাসী সত্তার মতো একথা বলে হাহাকার বা আর্ত চিৎকার করে ওঠে না যে, “আমার জীবনের হারিয়ে যাওয়া ত্রিশটি বছর ফিরিয়ে দাও”। বরং তাঁরা তাঁদের উপর কৃত আল্লাহর ওয়াদাকে সর্বদা মনে-প্রাণে একান্ত সত্য বলেই লালন করেছেন। একই শিক্ষা আল্লাহ তাঁর শেষনবী এবং আমাদেরকেও দান করেছেন।

    فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ آَثِمًا أَوْ كَفُورًا

    অতএব তুমি তোমার রব্বের আদেশের জন্যে (স্রষ্টার ব্যবস্থাপনা) ধৈর্য সহকারে অপেক্ষা করো এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবে না। -৭৬:২৪

    فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوتِ

    অতএব তুমি তোমার রব্বের আদেশের অপেক্ষায় সবর করো এবং মাছওয়ালা ইউনুসের মত হয়ো না। -৬৮:৪৮

    وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ

    তুমি তোমার রব্বের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো। বস্তুত তুমি আমাদের দৃষ্টির সামনেই রয়েছ। কাজেই তুমি তোমার রব্বের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো যখন তুমি গাত্রোত্থান করো বা উঠে দাঁড়াও । -৫২:৪৮

    لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ

    তাদের কাহিনির মধ্যে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে বোধশক্তিসম্পন্নদের জন্যে। -১২:১১১

    অবিশ্বাসীর আর্তনাদ আর জাহান্নামের আর্তনাদ যেন একাকার, একই সমান্তরালে

    وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آَخَرِينَ * فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ * لَا تَرْكُضُوا وَارْجِعُوا إِلَى مَا أُتْرِفْتُمْ فِيهِ وَمَسَاكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْأَلُونَ * قَالُوا يَاوَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ * فَمَا زَالَتْ تِلْكَ دَعْوَاهُمْ حَتَّى جَعَلْنَاهُمْ حَصِيدًا خَامِدِينَ

    আমরা কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। অতঃপর যখন তারা আমাদের আযাবের কথা টের পেল, তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল। পলায়ন করো না এবং ফিরে এস, যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে; সম্ভবত; কেউ তোমাদের জিজ্ঞেস করবে। তারা বললঃ হায়, দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম। তাদের এই আর্তনাদ সব সময় ছিল, শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি। -২১:১১-১৫

    فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ * خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَوَاتُ وَالْأَرْضُ

    অতএব যারা হতভাগ্য তারা দোযখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। -১১:১০৬-১০৭

    لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ

    তাদের জন্য তাতে রয়েছে আর্তনাদ, আর সেখানে তারা শুনতে পারবে না। -২১:১০০

    إِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا

    যখন এটি দূর জায়গা থেকে তাদের দেখতে পাবে তখন থেকেই তারা এর ক্রুদ্ধ গর্জন ও হুংকার শুনতে পাবে। -২৫:১২

    إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ

    যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার থেকে বিকট গর্জন শুনতে পাবে, আর তা লেলিহান শিখা ছড়াবে। -৬৭:৭

    وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ

    সেখানে তারা আর্ত চিৎকার করে বলবে, হে আমাদের রব্ব, বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন কর, জালিমদের জন্যে কোন সাহায্যকারী নেই। -৩৫:৩৭

    *****

    2
    2 Comments
Skip to toolbar