Profile Photo

ফাতেমা লিপিOffline

  • Lipi
  • Profile picture of ফাতেমা লিপি

    ফাতেমা লিপি

    • 5 years, 2 months ago

    প্রিয় নাকফুল,
    কিরে খুব দুঃখ পেলি বুঝি বিদায় বেলায়? অবশ্য দুঃখ পাওয়ারই কথা, ১০ টা বছর আকড়ে কাটিয়েছিস আমাকে! সেই আমি অবশেষে ছিন্ন করেই দিলাম তোর সাথেও সম্পর্কটা!!
    আসলে কি জানিস, আজকাল যে বিষয়টাতেই আমি মায়া অনুভব করতে শুরু করি কিংবা যে বিষয়টাই আমাকে অতীতে ডুবায় সেসব কিছুর সাথেই কেমন একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে আমার।।
    দশ বছর আগে কোন এক সেপ্টেম্বর এ খুব আদর করে জড়িয়েছিলাম গয়না করে তোকে। তারপর জীবনে কতো উত্থান-পতন গেলো কতবার কত কারনে বদলাতেও হয়েছে তোর গঠন কিংবা রূপ তবু কোনো না কোনো রঙে ঠিক আমার মুখ রাঙ্গিয়ে গেছিস সবসময়।। কখনো আয়নার সামনে তোকে ছাড়া নিজের চেহাড়া দেখলেই কেমন ভয় পেয়ে উঠতাম, আমায় ছেড়ে গেছে সব বসন্তরা তবুও আমি তোকে ছাড়িনি। কিন্তু আর পারছিনারে তোর ভার বইতে!! আজকাল আয়নায় দাড়ালে তোকে আমার গয়না হিসেবে বড় বেমানান লাগে, সবার জন্য সব না।। তার জন্য যেমন আমি নই, আমার জন্যও তেমন তুই না।। তার চোখে রঙ্গিন হতে অন্য কেউ খুব করে গয়না করে নিয়েছে তোকে, আমি সেখানে শুধুই তোর মূল্য নষ্ট করছি। তাই মুক্তি দিলাম তোকে আমার অঙ্গ থেকে।
    সঙ্গীহীন নারীর নাকে নাকফুল শোভা পায়না, শোভা পায়না বেলিফুল খোপায় কিংবা নীল শাড়ীও গায়ে।। গয়না সব নারীর জন্য আশীর্বাদ না কখনো কখনো অভিশাপও হয়।। তুই আমার অভিশাপ, দূর হ।৷ হারিয়ে যা, মিলিয়ে যাহ।। ফিরিস না আর আমাতে কভু, দোহাই লাগে।। এবার আমায় আমার জন্য একটু বাঁচতে দে।

    4
    4 Comments
Skip to toolbar