Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    সামাদ ভাই(একাউন্টস ম্যানেজার) মারা যাওয়ার পর অফিস টা অনেকটাই মরা হয়ে যায়। আমি চাকুরী তে জয়েন করার দিন থেকেই দেখি লোকটার অনেক জনপ্রিয়তা। হালকা টাক ওয়ালা মানুষটার কাছে বস, পিয়ন সমান ছিল। ইভেন যেদিন আমি ইন্টারভিও দেই, সেদিন সামাদ ভাই কে আরেক স্যার এর সাথে চা খেতে এবং হাসাহাসি করতে দেখি। আমি সামাদ স্যার এর পাশাপাশি সেই স্যার কেও সালাম দেই। পরে শুনি উনি আমাদের অফিস এর সিকিউরিটি। যাই হক, ভাল গুন, কিন্তু অনেকের চোখে এটা নিজের ব্যক্তিত্ব হরন।
    ==================================================================
    সামাদ ভাই এর দাফন শেষেই অফিসে আর্জেন্ট মিটিং ডাকেন সাদিক স্যার, আমাদের সি ই ও। কনফারেন্স রুমে আমি সহ আরও ১৩ জন কোম্পানীর মাথা।
    ==================================================================
    যাই হোক, ভাবতে ভাল লাগে একসময় আমিও মাথা ছিলাম। 🙂
    ==================================================================
    মিটিং এর কোন এজেন্ডা ছিল না, রুমেই ঢুকেই সাদিক স্যার একটা প্রশ্ন ছুড়ে দিলেন। “মানুষ কেন মরে?”
    আমরা প্রস্তুত ছিলাম না এই প্রশ্ন শোনার। কেও উত্তর দেইনি।
    ==================================================================
    সাদিক স্যার নিজেই বলা শুরু করলেন,
    “একজন সন্তান যখন পিতা মাতা কে ছেড়ে বিদেশ যায়, সেই পিতা মাতা কি নিয়ে বাঁচে জানেন? শুধু সেই একটি ই পাওয়া “অন্তত সন্তান বেঁচে তো আছে” কিন্তু মরে যাওয়ার কষ্ট কেও মেনে নিতে পারেনা। আপন মানুষ দূরে থাক, কিন্তু ভাল খেয়ে, ভাল পরে বেঁচে থাক। যদি ভাল নাও খেতে পারে, নাও পরতে পারে, তাও একজন মানুষ তাঁর আপনদের জন্য সেই দোয়াই করে, “বেঁচে থাকো”। বেঁচে থাকাই আনন্দের, হয়ত নিজের জন্য নয়, নিজের আপনদের জন্য।”
    জানেন, সামাদ ভাই এর সাথে আমার সম্পর্ক কি? আমরা মাথা নাড়ালাম, না জানিনা।
    ==================================================================
    এই প্রতিষ্ঠান সামাদ ভাই এরই ছিল একসময়, মা-এর চিকিৎসার জন্য কোম্পানি টিকে পুরো বিক্রয় করে দেন আমার কাছে। বিক্রয়ের ৩ বছর পর মা-ও মারা যায়। শেষে নিজের গড়া প্রতিষ্ঠানে নিজেই চাকুরীর জন্য আসেন। আমি উনাকে ৭ দিনের অপেক্ষায় রেখে আগের পুরো ইমপ্লোয়ী প্যানেল চেঞ্জ করে দেই, সবাই কে বাদ দিয়ে দেই, যাতে নিজের কোম্পানিতে নিজেই চাকুরী করছেন, এই লজ্জা টা যেন উনার না হয়। তারপর আপনাদের সহ ৫৫ জন কে নতুন নিয়োগ দেই ।
    ==================================================================
    কে কে যেন বলেছিলেন, সামাদ ভাই আমার দুলাভাই লাগে?? দুলাভাই না, এই প্রতিষ্ঠান এর প্রতিটা ইট উনার গড়া। সামাদ ভাই নাই, ভাবতেও অবাক লাগে।
    ==================================================================
    মানুষ কেন বেঁচে থাকেনা আজীবন??? কি হত যদি আমরা সব মানুষরা একসাথেই মরতাম। জানি অবাস্তব চিন্তা, জন্ম মৃত্যর ব্যালেন্সিং এর একটা ব্যাপার আছে।
    ==================================================================
    কিন্তু ভাল হত, যদি সবাই একসাথে মরতাম।

    1 Share
    9
    3 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar