Profile Photo

Swapon RozarioOffline

  • Swapon-Rozario
  • Profile picture of Swapon Rozario

    Swapon Rozario

    4 years, 9 months ago

    আগে কি সুন্দর দিন কাটাইতাম (১০৭) !
    হোলা বা পাটকাঠীর ব্যবহার
    পাটকাঠীকে আমরা বলতাম হোলা। এই হোলা খুবই প্রয়োজনীয় বস্তু ছিলো আমাদের নিকট। জ্বালানী হিসেবে ব্যবহারে এই হোলার ‍জুড়ি নেই। তীর হিসেবে ব্যবহার করতাম এই হোলা। এই হোলার ভিতরে ফাঁকা। ডাবের ভিতরে হোলা ঢুকিয়ে দিতাম এক চুমুক। আর এমনি করে ডাবের পানি চলে আসতো মুখের ভিতরে। হোলার অগ্রভাগে আংটা লাগিয়ে চালাতাম চাকা। ছোট বেলায় হোলা ছোট ছোট করে কেটে বানাতাম সিগারেট আর এর অগ্রভাগে আগুন লাগিয়ে মনের সুখে দিতাম লম্বা করে টান। অনেক সময় হোলা বেত/লাঠি হিসেবে ব্যবহার করতাম। বিপদের দিনে আবার এই হোলা বিক্রি করে সেই টাকা দিয়ে হতাম বিপদমুক্ত। এই হোলার গুণাগুন বলে শেষ করা যাবে না !

    5
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar