-
ভ্যাপসা গরমে হঠাৎ গায়ে এসে লাগা বাতাসের মতো
লোডশেডিং এর রাতে আরাম আরাম বৃষ্টির মতো এসো,
কৃষকের ঘরে তোলা নতুন ফসল কিংবা সন্ধ্যায় চায়ের দোকানে নির্বিকার দিনমজুরের হাতের জ্বলন্ত সিগারেটের মতো প্রশান্তি হয়ে থেকে যাও,
প্রচন্ড শীতার্ত সকালের ওম দেওয়া প্রিয় চাদরের মতো ওলটপালট জড়ায়ে নেও,
হাইস্কুলের সেই নস্টালজিক ছুটির ঘন্টার মতো আলোড়ন তোলো এই শৈশব হারানো মরচে পড়া বুকে,
স্পর্শ করো ব্যস্ত সকালের সেই আর পাঁচ মিনিট ঘুমের মতো গভীরভাবে,
ভেসে যাও সবটা জুড়ে যেভাবে উত্তাল নদীর বুকে ভাসে কোনো ঘরছাড়া মাঝির উদাসী গান।2 Comments
Friends
ক্ষুদ্র লেখক
@foysall-ahmed-shuvoo
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rustum Ali
@rustum-ali


সুন্দর লেখা। অভিনন্দন।