-
উন্মাদের গণতান্ত্রিক সমাজতন্ত্র
-শাকিবুল বাশার
আমি উন্মাদ,উন্মাদ চির উন্মাদ
আমি সংগ্রামী জনতার প্রতিবাদী কন্ঠস্বর
আমি দুর্নিবার
আমি মানিনা কোনো অত্যাচার
আমি মাওসেতুংয়ের হুংকার।আমি আগ্নেয়গিরির অগ্নুৎপাত,
আমি রকি,আন্দ্রিজ,হিমালয়,
আমি প্রণয় জানিনা,জানি প্রলয়।
আমি শান্ত প্রশান্ত’র অশান্ত রুপ
আমি আটলান্টিকের বুকে উত্তাল ঢেউ
আমায় রুখতে পারবেনা কেউ।
আমি অদম্য অপ্রতিরোধ্য,
আমি ফিডেল ক্যাস্ট্রের বিদ্রোহ,
বিপ্লব,বিপ্লব করে কাঁদে আমার মন,
আমি চে-গেভারার বাইকের হর্ণ।আমি উন্মাদ,উন্মাদ চির উন্মাদ
আমি অস্ত্রে দেই চুম্বন,মৃত্যুকে করি আলিঙ্গন।
আমি ভয় পাই না ফাঁসি,
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি,
হাসি লেলিনের হাসি।আমি মার্ক্সের কলম,
আমি কমিউনিস্ট-মেনিফেস্টো লেখা কালি,
আমি মরুভূমির মাঝে চোরাবালি।
আমি ড্যাম ভাঙ্গা বন্যা,
আমি ঊষর ভূমিতে রৌদ্রদগ্ধ কৃষকের কান্না।
আমি রক্তামাখা শার্টগায়ে মজদুরের আওয়াজ
আমি করি রাজত্ব,রাজপথে চলে আমার রাজ।আমি মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়,
সব বাঁধা ভেঙ্গে করি চুরমার,
আমি অগ্নিশিখা,
বিপত্তি জ্বালিয়ে করবো ছারখার।
আমি পুঁজিাবাদীর দুয়ারে ঝুলন্ত তালা,
আমি অশাস্য,ক্ষিপ্র,অত্যুগ্র,
আমি নিষ্পেষিত শ্রমিকের ঝরে পড়া ঘাম,
আমি উদ্দাম,উদম,উদাম।রাজপথ প্রকম্পিত আমার স্লোগান,
মানিনা ধনতন্ত্র,ধর্মতন্ত্র,রাজতন্ত্র
আমি চাই গণতান্ত্রিক সমাজতন্ত্র।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Md.Khaladur Rahman (অনল)
@wanol
Rustum Ali
@rustum-ali


উম্মাদের জন্য গনতন্ত্র চাই।