Profile Photo

Rustum AliOffline

  • Rustum-Ali
  • Profile picture of Rustum Ali

    Rustum Ali

    4 years, 9 months ago
    Profile picture
    4 years, 9 months ago

    মরুভূমির নাম আমি শুনে আসছি জন্মের পর থেকে ই । দেখা হয় নি কখনো।একফোঁটা পানি নাকি সেখানে পাওয়া যায় না। তবে বড্ড অদ্ভুত একটা বিষয় লক্ষ করলাম মাঝেমাঝে হৃদপিণ্ড টা কে আমার ভিতরের মরুভূমি মনে হয়।

    অজানা কোনো আশঙ্কা মনে যখন গেথে যায় তখন মনে হয় রক্তনালী শুকিয়ে ভিতরে খা খা করে অস্থিমজ্জা গুলো কে অকেজো করে তুলে।

    ভিতর থেকে আর্তচিৎকার উঠে আসতে গিয়েও আর আসতে পারেনা। ভিতরে সব মরুভূমির মত ফাটল ধরে। অদৃশ্য এই চিৎকার কেউ শুনতে পায় না।

    চারপাশে এত চিৎকার কান অব্দি এসে পৌছোয় না। এত সব চিৎকার চাপা পরতে পরতে একদিন নিঃশেষে হয়ে পৃথিবী থেকে মুছে যায়।

    3
    2 Comments
Skip to toolbar